প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতদের জন্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র গ্রহণ করবেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তথ্য প্রকাশ করেন। এই সভার আয়োজন করা হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্যে।
মন্ত্রী আরো জানান, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে। ডিপিও নিয়োগপত্র ইস্যু করে। সে সময় দেখা গেছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পরিবর্তন করেছেন। সেগুলো ধাপে ধাপে তারা দিচ্ছেন।’
তিনি জানান, ধাপে ধাপে ভেরিফিকেশন হচ্ছে এবং ঠিকানা আসছে। মন্ত্রী বলেন, ‘যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন