১০:৩৫ পি.এম
মৌলভীবাজার প্রধান ডাকঘরের সুপার (সংযুক্ত পোস্টমাস্টার) তন্ময় দে চৌধুরী।
তন্ময় দে চৌধুরীকে মৌলভীবাজার প্রধান ডাকঘর থেকে গত ৬ মে পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের নির্দেশে বদলি করা হয়। বদলি আদেশ অনুযায়ী, তার নতুন কর্মস্থল রাঙামাটি প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার (সংযুক্ত সহকারী পোস্টমাস্টার জেনারেল, বৈদেশিক ডাকঘর, সিলেট) হওয়া কথা।
কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি আদেশ জারির প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও তন্ময় দে চৌধুরী যথা স্থানে যাচ্ছেন না। এমন অবস্থায় ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
অনেকে মনে করেন, কোনো অদৃশ্য প্রভাব বা বিশেষ সুবিধার জন্য তন্ময় দে চৌধুরী বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে পূর্বের কর্মস্থলেই রয়েছেন। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া, তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মৌলভীবাজার থেকে বদলির আদেশ পাওয়ার পর, নতুন কর্মস্থলে কেন যোগদান করছেন না—এ প্রশ্নের জবাবে তন্ময় দে চৌধুরী বলেন, 'আমার কাছ থেকে যিনি দায়িত্ব বুঝে নেবেন, তিনি এখনও আসেননি। দায়িত্ব হস্তান্তর না হলে আমার কিভাবে নতুন কর্মস্থলে যোগদান করব?'
এ বিষয়ে সিলেটের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী বলেন, 'তন্ময় দে চৌধুরীর বদলির আদেশ প্রায় দেড় মাস আগে জারি হয়েছে। কিন্তু তিনি এখনও নতুন কর্মস্থলে যোগদান করেননি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এতদিন পরও তিনি পূর্বের কর্মস্থলে একই পদে বহাল রয়েছেন, যা অত্যন্ত হতাশাজনক।'
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তিনি আরও বলেন, 'তন্ময় দে চৌধুরী কেন নতুন কর্মস্থলে যোগদান করছেন না, সে বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পোস্টমাস্টার জেনারেলের (পিএমজি) সঙ্গে কথা বলব।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন