প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এবং সাংগঠনিক সপ্তাহ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ব্রাহ্মণবাড়িয়ায় একটি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (২৪ জুন) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। মিছিলটি জেলার যুবদলের সভাপতি শামীম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রাশেদুল হক, সহসভাপতি নাসির আহমেদ, সহসভাপতি রাশেদ কবীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সৈয়দ তৈমুর, রুমেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্যসচিব অ্যাডভোকেট ইয়াছিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বক্তৃতা দেন। তাদের বক্তব্য ছিল, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করছে। তারা আরও বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করছে। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার এই কার্যক্রম প্রতিহত করতেই যুবদল সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন