ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারে রেকর্ড পাকিস্তানিদের


যুক্তরাজ্যের ভিসার অপব্যবহারে রেকর্ড পাকিস্তানিদের

যুক্তরাজ্যের অভিবাসনব্যবস্থা বর্তমানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার প্রবণতা রেকর্ড পরিমাণে বাড়ার কারণে বিশ্বাসযোগ্যতার সংকটে পড়ে গেছে। নতুন তথ্য অনুযায়ী, পাকিস্তানি নাগরিকেরা বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করে আশ্রয়ের জন্য আবেদন করার ক্ষেত্রে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। স্টুডেন্ট, ওয়ার্ক এবং ভিজিটর ভিসা ব্যবহার করে ব্রিটেনে প্রবেশ করেই এই প্রবণতা দেখা যাচ্ছে।

ব্রিটিশ প্রশাসন ও নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের কারণ হয়েছে যে বৈধ ভিসাকে স্থায়ী বসবাসের গোপন পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে জানা যাচ্ছে, পাকিস্তান বর্তমানে ১৭৫টি দেশের মধ্যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সবচেয়ে বড় উৎস। ব্রিটেনে মোট আশ্রয় আবেদনের প্রতি ১০টির একটি পাকিস্তানি নাগরিকের, যা ২০২২ সালের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।

বর্তমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া নৌকা অভিবাসনের চেয়ে বিমানবন্দরের বৈধ প্রবেশপথ ব্যবহার করে ভিসাব্যবস্থার সবচেয়ে বড় অপব্যবহার চলছে। পাকিস্তানিরা পর্যটক, ছাত্র অথবা অস্থায়ী কর্মী হিসেবে ভিসা নিয়ে প্রবেশ করেই হাজার হাজার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দিচ্ছে। তারা সীমান্ত পার হওয়ার কিছুদিনের মধ্যেই শরণার্থী আবেদনে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

পাকিস্তানি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা ছেড়ে আশ্রয়ের আবেদন করেছেন ৫,৮৮৮ জন, যা ভারত ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এটি একটি পরিকল্পিত অপব্যবহারের স্পষ্ট ইঙ্গিত দেয়—প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রবেশ নিশ্চিত করা এবং পরে রাজনৈতিক বা ধর্মীয় অজুহাতে আশ্রয়ের আবেদন করা।

ওয়ার্ক এবং ভিজিটর ভিসায় প্রবেশ করে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে পাকিস্তান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০২৪ সালে সাময়িক ভিসা নিয়ে প্রবেশ করতে গিয়ে মোট আশ্রয় আবেদনের ৩৭.৬ শতাংশ এসেছে এ ধরনের ভিসাধারীদের কাছ থেকে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের সাবেক জ্যেষ্ণ কর্মকর্তা জেমি জেনকিন্স এই পরিস্থিতিকে অভিবাসন ব্যবস্থার ‘পদ্ধতিগত ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্যের উদার ভিসা নীতির ফাঁকফোকর পরিকল্পিতভাবে ব্যবহার হচ্ছে।

শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছিলেন, ‘ব্রিটেনের সীমান্ত ব্যবস্থা প্রকাশ্যে অপব্যবহারের শিকার হচ্ছে। ছাত্র বা পর্যটক ভিসাকে আশ্রয় পাওয়ার বিকল্প পথ হতে দেওয়া যাবে না।’ অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশত্যাগের প্রবণতা বেড়ে গেলেও সরকারী বিশ্লেষকদের মতে, কেবল দারিদ্র্য বা ভালো জীবনের আকাঙ্ক্ষা আশ্রয়ের জন্য আইনি ভিত্তি হতে পারে না। হোম সেক্রেটারি শাবানা মাহমুদের নেতৃত্বে ব্রিটেনের হোম অফিস ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর নীতি প্রণয়ন করছে। নতুন নিয়ম অনুযায়ী, যারা ‘ভিসা সুইচিং’-এর মাধ্যমে আশ্রয়ের আবেদন করবেন, তাদের স্থায়ী বসবাসের অনুমতি (আইএলআর) পেতে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবং প্রতি ৩০ মাস পরপর তাদের স্ট্যাটাস পুনর্মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ কাজ শেষে না হতেই সড়ক ধসে খালে যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ কাজ শেষে না হতেই সড়ক ধসে খালে যান চলাচল বন্ধ

কাজের অনিয়মের কারণে শুক্রবার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালিবাড়ী এলাকার অন্তত দুই’শ মিটার সড়ক চালিতাবুনিয়া খালে ধসে পড়েছে। এর ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়ে রয়েছেন ওই সড়ক চলাচলরত অন্তত কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের কার্যাদেশ অনুসারে কাজ না করা, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাই তারা দ্রুত তদন্ত করে ঠিকাদার ও তদারকি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছেন। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখকারুজ্জামান বাদল খাঁন সড়ক ধসে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সড়ক খালে ধসে পড়েছে, আপনারা যা পারেন লিখে দিন। দেখি এতে কি হয়? জানা গেছে, আমতলী-গাজীপুর ১৫ কিলোমিটার আঞ্চলিক সড়ক। ২০২৩-২৪ অর্থ বছরে আমতলী কালিবাড়ী থেকে তালুকদার বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পুর্ননির্মাণে দরপত্র আহবান করেছে বরগুনা নির্বাহী প্রকৌশল বিভাগ। পাঁচ কোটি টাকা ব্যয়ে ওই কাজটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই কাজটি সাব কন্টাক্ট নিয়েছেন আমতলী উপজেলা চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন। তৎকালীন সময়ে প্রভাব খাটিয়ে ঠিকাদার বাদল খাঁন সড়কের কাজ না করে ফেলে রাখেন। শেখ হাসিনার পতনের পর চাপের মুখে তিনি সড়কের কাজ শুরু করেন। কাজের শুরুতেই এ সড়ক নির্মাণে বেশ কিছু অনিয়মের আশ্রয় নেন ঠিকাদার বাদল খাঁন। স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং সম্প্রসারণের কার্যাদেশ অনুযায়ী কাজ করা হয়নি ঠিকাদার দ্বারা। এ নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার বরগুনা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী কাছে অভিযোগ দিলেও তারা তা গুরুত্ব সহকারে নেননি, এমন অভিযোগ স্থানীয় সাইফুল ইসলাম এবং বাবুলের। স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঠিকাদার বাদল খাঁনের কাজে অনিয়মের কারণে কাজ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন জায়গা ধসে পড়েছে। শনিবার সকালে কালিবাড়ী এলাকার ওই সড়কের অর্ধেক অন্তত দুই’শ মিটার ধসে চালিতাবুনিয়া খালে পড়ে যায় এবং বিভিন্ন প্রজাতির গাছ সড়কে পড়ে যায়। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন শনিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে যান। শনিবার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী ও পাতাকাটা নামক স্থানগুলোতে পরিদর্শনকালে দেখা যায়, সড়কের দুই স্থানে অন্তত দুইশ মিটার সড়ক ধসে খালের মধ্যে পড়ে গেছে। কাজ শেষ হতে না হতেই সড়ক ধসে যাওয়ায় স্থানীয়দের মধ্যে কাজের মান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সড়ক খালে ধসে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব বলেন, ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও বেশ কিছু অনিয়ম করায় অন্তত দুই’শ মিটার সড়ক চালিতাবুনিয়া খালে ধসে পড়েছে। তিনি বলেন, ঠিকাদারের কাজের অনিয়মের বিষয়ে স্থানীয় সকল বিভাগকে বেশ কয়েকবার জানানো হয়েছে, কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি। তিনি দ্রুত তদন্ত করে কাজের অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবী জানান। আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী বলেন, সড়ক খালে ধসে যাওয়ার বিষয়ে তদন্ত করছি। সড়কের ধসে যাওয়ার প্রকৃত কারণ উদঘাটনে বিশেষজ্ঞ টিম পরিদর্শনে আসবে। বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সড়ক ধসে খালে পড়ে যাওয়ার প্রকৃত কারণ উদঘাটনে চেষ্টা করছি। তিনি আরো বলেন, এখানে ঠিকাদারের অনিয়মের বিষয়টিও কঠোরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ১০০০ গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ভোলায় ১০০০ গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল

ভোলা, ৮ আগস্ট, ২০২৬: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল ভোলায় বিভিন্ন প্রজাতির ১০০০ গাছের চারা রোপণ করেছে। এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।

আজ সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের প্রেম রোডের পাশে অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির প্রায় ১০০০ চারা রোপণ করা হয়েছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর-এর উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গোলাম নবী আলমগীর বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদল এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। এটি প্রশংসনীয় একটি উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা প্রয়োজন।

এরপর জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেম রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বিতরণের আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সকল সামগ্রী বিতরণ করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। এছাড়া অলোচিত সময়ে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।

অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সকল সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি অত্যন্ত প্রশংসনীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংশোধিত সাংগঠনিক টিমের তালিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সংশোধিত সাংগঠনিক টিমের তালিকা অনুমোদন

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিমসমূহের জরুরি সভায় পূর্বে ঘোষণা করা সাংগঠনিক টিমে কিছু পরিবর্তন এনে সংশোধিত তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আজ (শনিবার) বেলা ১১টায় মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভা শেষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু এক বার্তায় এ তথ্য জানান।

সংশোধিত সাংগঠনিক টিমগুলো হল:

টিম-১ : হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট

টিম প্রধান হলেন হারুনুর রশিদ হারুন। সদস্যরা হলেন- অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, কে.এম. জোবায়ের এজাজ, মামুন আহমেদ, কাবিরুল হায়দার চৌধুরী ও মো. আলম মৃধা।

টিম-২ : শাহবাগ ও রমনা

টিম প্রধান আ.ন.ম. সাইফুল ইসলাম। সদস্যরা হলেন- সাফুল্লাহ খালিদ রাজন, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, খাজা হাবীব উল্লাহ হাবিব, মো. উজির হোসেন উজ্জল ও মোজাম্মেল হক মজু।

টিম-৩ : চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর

টিম প্রধান লিটন মাহমুদ। সদস্যরা হলেন- আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, সফিউদ্দিন আহমেদ সেন্টু, শামসুন নাহার ভূঁইয়া ও হাজী টিপু সুলতান।

টিম-৪ : খিলগাঁও, সবুজবাগ ও মুগদা

টিম প্রধান আব্দুস সাত্তার। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, মো. হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন ও মোয়াজ্জেম হোসেন খান।

টিম-৫ : সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী

টিম প্রধান ফরহাদ হোসেন। সদস্যরা হলেন- ফরিদ উদ্দিন, মো. শরীফ হোসেন, ওমর নবী বাবু, নাসিমুল গণি খান ও মো. আক্তার হোসেন।

টিম-৬ : যাত্রাবাড়ী ও ডেমরা

টিম প্রধান কে সিকান্দার কাদের। সদস্যরা হলেন- আকবর হোসেন ভূঁইয়া নান্টু, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন ও আবুল হাশেম।

টিম-৭ : শ্যামপুর ও কদমতলী

টিম প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান। সদস্যরা হলেন- হাজী জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার ও হাজী জাকির হোসেন।

টিম-৮ : বংশাল ও কোতোয়ালী

টিম প্রধান মীর হোসেন মীরু। সদস্যরা হলেন- মীর আশরাফ আলী আজম, আরিফুর রহমান নাদিম, মোঃ লতিফ উল্লাহ জাফরু, নাছরিন রশিদ পুতুল, হাজী মোহাম্মদ নাজিম ও নুরুল কাদের নাছিম।

টিম-৯ : পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর

টিম প্রধান মোশররফ হোসেন খোকন। সদস্যরা হলেন- মকবুল ইসলাম খান টিপু, ফজলে রুবায়েত পাপ্পু, লোকমান হোসেন ফকির, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট টিমগুলোকে ইউনিট, ওয়ার্ড ও থানাসমূহের সঙ্গে সাংগঠনিক সভা করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট টিমগুলো ইউনিট, ওয়ার্ড ও থানাসমূহের সাংগঠনিক অবস্থা সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত প্রতিবেদন জমা দেবেন।

সভায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%