ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা সভাপতি এম.

জাহেদুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য শিব্বীর আহমদ উসমানী উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি শাখা সাধারণ সম্পাদক আব্দুর রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের শাখা সাহিত্য সম্পাদক সোহাইল আহমদ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আশরাফুজ্জামান খালিদ, দাওয়াহ সম্পাদক শেখ মোহাম্মদ রাজু, আলীয়া মাদ্রাসা সম্পাদক মাহমুদুল হাসান মাহদি, অর্থ কল্যাণ সম্পাদক ইসলাম উদ্দীন, চুনারুঘাট উপজেলা সহ-সভাপতি মাহবুবুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাশেম, ছাত্র নেতা শামছুল হক সরদার, আশরাফুল প্রমুখ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের কাজ পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাংগাবাড়ি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের জন্য 'বীর নিবাস' আবাসন প্রকল্পের আওতায় নির্মিতব্য বাসগৃহের কাজের মান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

মঙ্গলবার বিকেলে তিনি আলিনগর ও বাংগাবাড়ি এলাকায় উপস্থিত হয়ে এসব নির্মাণকাজের সামগ্রিক গুণগত মান যাচাই-বাছাই করেন। পরিদর্শনকালে তিনি ঘরের ভিটি, দেয়ালসহ নির্মাণকাজের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং এলাকার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

পরিদর্শন শেষে ইউএনও জিল্লুর রহমান কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, "জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের এই মহৎ আবাসন প্রকল্পে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তাঁদের জন্য মানসম্মত, টেকসই ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন শুরু থেকেই কঠোর তদারকি ও নজরদারি বজায় রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


শেরপুরে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া জেলা কার্যালয় এবং শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু নিমাই ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এবং শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিরকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান ইখতিয়ার উদ্দিন, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ এবং উচরং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। বিতর্কের বিষয় ছিল- “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।”

বিষয়টির পক্ষে অংশগ্রহণ করে ধনকুন্ডির শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। দলের প্রথম বক্তা ছিলেন হাফিজাতুন নাহার নেহা, দ্বিতীয় বক্তা আবরার রাফিদ সরকার এবং দলের নেতা ছিলেন সামিয়া ইসলাম। অপরদিকে, বিষয়ের বিপক্ষে অংশ নেয় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের প্রথম বক্তা ছিলেন মৌমিতা চৌহান, দ্বিতীয় বক্তা মীম আক্তার এবং দলের নেতা ছিলেন সমৃদ্ধি কর্মকার। এ সময় শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক নাহিদ আল মালেক, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, সাংবাদিক সৌরভ অধিকারী শুভসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত বিতর্ক শেষে বিজয়ী হয় শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের নেতা সামিয়া ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মল্লিকবাড়ী ইউনিয়নে ১ ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


মল্লিকবাড়ী ইউনিয়নে ১ ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বর পদে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাবেক যুবদল নেতা ও কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী। তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় করেছেন।

রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালীর পরিচিতি রয়েছে। অতীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মল্লিকবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী মন্তব্য করেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবার নির্বাচনের মাধ্যমে সরাসরি তাদের সেবা করতে চাই। এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য।"

তিনি আরও বলেন, "নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।"

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, মেম্বর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালীকে নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে চান।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী আরও বলেন, "জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করব।" তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লাইহুইল গবেষণা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


ফ্লাইহুইল গবেষণা নিয়ে বিতর্ক

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানী সংকটের আলোচনা যখন চরমে, তখন বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) ফ্লাইহুইল প্রযুক্তি সফলতার খবর দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এবং প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা বলে জানা গেছে। দীর্ঘ গবেষণার পর আরডিএ দাবি করেছে, তারা পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।

আরডিএর তথ্য অনুযায়ী, পাঁচ সদস্যের একটি গবেষক দল ২০১৪ সাল থেকে এই গবেষণা পরিচালনা করে আসছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন আরডিএর উপপরিচালক ড. মনিরুল ইসলাম। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং পরিচালক মো. ফেরদৌস হোসেন খান। বগুড়ার সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘী গ্রামের বেসরকারি প্রতিষ্ঠান ‘বিগ চিক ইনকিউবেটর অ্যান্ড এগ্রো. ইঞ্জিনিয়ারিং’-এর স্বত্বাধিকারী মতিয়ার রহমান সরকার ও মিজানুর রহমানও দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। তাদের ১২ বছরের গবেষণার ফলস্বরূপ ২৫ কোটি টাকা ব্যয়ে ‘জলবায়ু-সংকটাপন্ন অঞ্চলে টেকসই বিদ্যুৎ সরবরাহে সাশ্রয়ী ফ্লাইহুইল প্রযুক্তির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

তবে অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে এসেছে। আলোচিত গবেষণার শুরু, কৃতিত্ব ও মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। মতিয়ার রহমান সরকার ও মিজানুর রহমান দাবি করেছেন, এই উদ্ভাবনের সাথে আরডিএর কোন সম্পর্ক নেই। তারা জানিয়েছেন, গবেষণার ফলস্বরূপ আলোচিত প্রযুক্তির কাজটি বহু আগে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছিল। তাদের আরডিএর সাথে কোনো লিখিত চুক্তিও নেই।

মতিয়ার রহমান সরকার বলেন, পোলট্রি ব্যবসার সাথে যুক্ত থাকার সময় তিনি নিজেই ইনকিউবেটর তৈরি করেন। বড় আকারের ইনকিউবেটরে হাজার হাজার ডিম একটি যান্ত্রিক ব্যবস্থায় অল্প শক্তিতে ঘুরতে দেখে তার মনে প্রশ্ন তৈরি হয়েছিল যে, বড় ভরকে তুলনামূলক কম শক্তিতে ঘোরানো বা গতিশক্তি সঞ্চয় করে পরে অন্য কাজে ব্যবহার করা যায় কি না। এরপর ২০০৪ সালে তিনি ফ্লাইহুইলের একটি ছোট প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেন। পরে মিজানুর রহমান এ কাজে যুক্ত হন। মিজানুর রহমান বিদ্যুৎ কৌশলে ডিপ্লোমাধারী এবং মোটর ও জেনারেটর তৈরির কাজের অভিজ্ঞতা ছিল। তাদের যৌথ প্রচেষ্টায় গবেষণাটি ধীরে ধীরে এগোতে থাকে।

আরডিএর সাথে যৌথ গবেষণার বিষয়ে মতিয়ার রহমান বলেন, মনির সাহেবের সাথে পরিচয় হলেও ফ্লাইহুইল নিয়ে কোন আলোচনা হয়নি। তিনি জানান, এই বছরের মে মাসের ১৮ তারিখে তিনি তার অফিসে গিয়ে ফ্লাইহুইল গবেষণায় সরকারি সহায়তার জন্য প্রফাইল তৈরি করে দিতে বলেন। এরপর আরডিএর কর্মকর্তারা কয়েকবার তাদের গবেষণাগার পরিদর্শন করেন। প্রযুক্তিটির সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং বড় পরিসরে একটি প্রকল্প নেওয়ার কথাও ওঠে। তবে উদ্যোক্তাদের দাবি, গবেষণার কারিগরি উন্নয়ন বা যন্ত্রপাতি কেনার জন্য আরডিএ এখন পর্যন্ত কোনো আর্থিক সহায়তা দেয়নি। বর্তমানে বড় পরিসরে প্রযুক্তিটির পরীক্ষা ও ১ মেগাওয়াটের একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের সরকারি অর্থায়নের জন্য আরডিএ চেষ্টা করছে। উদ্ভাবনের কাজে সম্পৃক্ততার বিষয়ে মিজানুর রহমানও একই কথা বলেছেন। তিনি জানান, দীর্ঘ ২২ বছর ধরে তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। তিনি বলেন, এখন আরডিএর কৃতিত্ব দাবি করা দুঃখজনক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, মতিয়ার ও মিজান ২০০৪ সাল থেকে গবেষণার কাজ করে আসছেন। এর আগে তিনি কম খরচে মুরগির ইনকিউবেটর তৈরি করেছেন এবং দই তৈরির একটি যন্ত্র উদ্ভাবন করেছেন। পরবর্তীকালে অল্প খরচে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা নিজেদের সময়, শ্রম, অর্থ এবং ব্যক্তিগত সম্পদ ব্যয় করে বছরের পর বছর গবেষণা চালিয়ে গেছেন। যতদূর তিনি জানেন, এই গবেষণার প্রাথমিক পর্যায়ে সরকারি কোনো আর্থিক সহযোগিতা ছিল না। পরবর্তীকালে প্রকল্পটিকে কারিগরি ও বাণিজ্যিকভাবে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির সহযোগিতা চেয়েছেন।

এদিকে, আরডিএর উপপরিচালক ড. মনিরুল ইসলাম জানিয়েছেন, ২০১৪ সাল থেকে তারা যৌথ উদ্যোগে গবেষণা পরিচালনা করছেন। উদ্যোক্তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো লিখিত চুক্তি নেই। গবেষণা পরিচালনা, অর্থায়ন কিংবা প্রযুক্তির মালিকানা নিয়ে কোনো আনুষ্ঠানিক দলিলও করা হয়নি। তারা মতিয়ার ও মিজানুরকে মৌখিক নির্দেশনার মাধ্যমে গবেষণা পরিচালনা করেছেন। তাই তাদের কাছে গবেষণার কোন নথি নেই। এখন যেহেতু তাদের গবেষণা সফল হয়েছে, তারা গবেষণাপত্র তৈরির কাজ করছেন।

উভয় পক্ষই তাদের গবেষণাকে সফল বলে দাবি করেছেন। গবেষকদের দেওয়া কারিগরি তথ্য অনুযায়ী, বর্তমান পরীক্ষামূলক ব্যবস্থায় ৫২ কিলোওয়াট ক্ষমতার একটি প্রাইম মুভার দিয়ে ৬০০ ও ১ হাজার কেজি ওজনের দুটি ফ্লাইহুইল প্রায় ১ হাজার ৪০০ আরপিএম গতিতে ঘোরানোর কথা বলা হয়েছে। এরপর গিয়ারিং ব্যবস্থার মাধ্যমে গতি কমিয়ে প্রায় ২৫০ আরপিএমে আনা হয়। এই যান্ত্রিক ব্যবস্থার সঙ্গে একটি ২৪-পোল স্থায়ী চুম্বক জেনারেটর যুক্ত করে বিদ্যুৎ উৎপাদনের দাবি করা হয়েছে। গবেষকদের দাবি, পরীক্ষায় প্রায় ৬০০ ভোল্ট ও ৫০ হার্জ বিদ্যুৎ পাওয়া গেছে এবং ট্রান্সফরমারের মাধ্যমে ৪০০ ভোল্টে রূপান্তর করে প্রায় ১১৯ কিলোওয়াট বাস্তব লোড সরবরাহ করা হয়েছে। অর্থাৎ মাত্র ৫২ কিলোওয়াট ইনপুট দিয়ে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এটি আরও বহুগুণে বৃদ্ধি করা যাবে।

গত ১৬ আগস্ট বগুড়ার এরুলিয়ার বানদিঘী এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টে প্রযুক্তিটির কার্যকারিতা প্রদর্শন করা হয়। সেখানে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দুটি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে দেখানো হয়। এরপরই বিষয়টি ব্যাপকভাবে গণমাধ্যমের আলোচনায় আসে। দাবি করা হয়, তাদের এই প্ল্যান্টের মাধ্যমে মাত্র দেড় টাকা ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

কথিত গবেষণার সাফল্যের বিষয়ে আরডিএর উপপরিচালক ড. মনিরুল ইসলাম জানান, তাদের এই বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি পদার্থ বিজ্ঞানের স্বীকৃত শক্তির নিত্যতা সূত্রের সাথে সাংঘর্ষিক হলেও তারা বাস্তবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। চীন, আমেরিকা, আয়ারল্যান্ড, জাপান সহ পৃথিবীর অনেক দেশ এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন করে তাদের জাতীয় গ্রীডে যুক্ত করছে বলে তিনি দাবি করেছেন।

গবেষক দলের আরেক সদস্য আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ বলেন, ১২ বছর ধরে চলা এই গবেষণায় সরকারের কোন অর্থ ব্যয় হয়নি। দুই উদ্যোগক্তা ব্যক্তিগতভাবে খরচ করেছেন। আমাদের গবেষক দল তাদেরকে সার্বিক সহযোগীতা করেছে। আমরা স্বল্পব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছি। তবে কোন কোন মিডিয়া ভুলভাবে জ্বালানী ছাড়া বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছে। বিষয়টা তেমন নয়। তবে প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে দেশের জ্বালানী খাতে আমরা অবদান রাখতে পারব।

এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারসিম মান্নান মোহাম্মদী বলেন, “যেকোনো যান্ত্রিক ব্যবস্থায় মোট আউটপুট শক্তি কখনো মোট ইনপুট শক্তির চেয়ে বেশি হতে পারে না-কোথাওই নয়। তাই এ ধরনের প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতে হলে ইনপুট ও আউটপুট উভয় দিকের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং সময় হিসাব করে স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা ও পরিমাপ করা প্রয়োজন। আর উদ্যোক্তারা যদি মনে করেন যে প্রযুক্তিটি বাস্তবেই বিদ্যুৎ উৎপাদনে খরচ সাশ্রয় করছে, তাহলে প্রথমে গ্রামপর্যায়ে ছোট পরিসরে এটি প্রয়োগ করে দেখা যেতে পারে। কমিউনিটি পর্যায়ে বাস্তব ব্যবহারে এর অর্থনৈতিক ও কারিগরি সুবিধা প্রমাণিত হলে পর্যায়ক্রমে বড় পরিসরে বা স্কেল আপ করা সম্ভব। শুরুতেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার প্রয়োজন কেন-সেই প্রশ্নেরও একটি বাস্তবসম্মত উত্তর থাকা দরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%