প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বর পদে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাবেক যুবদল নেতা ও কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী। তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং কুশল বিনিময় করেছেন।
রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালীর পরিচিতি রয়েছে। অতীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মল্লিকবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী মন্তব্য করেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এবার নির্বাচনের মাধ্যমে সরাসরি তাদের সেবা করতে চাই। এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য।"
তিনি আরও বলেন, "নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সামাজিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।"
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, মেম্বর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালীকে নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে চান।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢালী আরও বলেন, "জনপ্রতিনিধি হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করব।" তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন