১২:৫০ পি.এম
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টার দিকে দুর্বৃত্তরা ভূমি অফিসের সীমানাপ্রাচীরের বাইরে থেকে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা দোতলার জানালার পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এই আগুনের ফলে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ
তিনি আরও উল্লেখ করেন, আগুন দেখতে পেয়ে ভূমি অফিসের নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন