ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ ২ নিহত


চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকসহ ২ নিহত

পাবনার চাটমোহরে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, দেখুন ছবিতে

নিহতদের মধ্যে আছেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আহতদের মধ্যে রয়েছেন, মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মমিনের অটোভ্যানে করে কৃষক নজরুলসহ কয়েকজন অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির একটি বালু বোঝাই ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুইজন মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: টেকনাফে সাগরপথে অবৈধ মালয়েশিয়া পাচারকালে ৩১৭ উদ্ধার, ৭ পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে: রিজভী

পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে, এমন তথ্য জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

রিজভী উল্লেখ করেন, পহেলা ডিসেম্বর বিএনপির বিজয় অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সুতরাং, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।

তিনি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে প্রশ্ন তোলেন, তাদের গ্রেফতারে কেন গাফলতি দেখা যাচ্ছে?

রিজভী বলেন, দেশের জনগণ নিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীরা মাঠে রয়েছে, তবে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, ‘কোনো লোকডাউন নেই। সব শান্তিপূর্ণভাবে চলছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না’ বলে যোগ করেন রিজভী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়, এবার বিপদে যেসব অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়, এবার বিপদে যেসব অঞ্চল

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, যা এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের পর আসছে। দক্ষিণ আন্দামান সাগরে রোববার (২৯ নভেম্বর) একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তীতে ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) রোববার (২৯ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

লঘুচাপটি যদি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপ এই নামটি প্রস্তাব করেছে, যা উপকূলীয় অঞ্চলের একটি বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত।

আইএমডির তথ্যমতে, আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরের আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে যদি এটি গতিপথ পরিবর্তন করে, তাহলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উড়িষ্যার রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে রাজ্যটির প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার পর চলতি বছর আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসু এবং আকভান। এর ফলে উপকূলীয় জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব দুর্যোগে ১৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু ঘটেছে। এছাড়া ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র, সতর্কবার্তা অ্যাপ ও অ্যালার্ট সিস্টেম তৈরি করেছে। তাছাড়া, দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি থেকে বাড়িয়ে আট লাখ রুপি করা হয়েছে। তবে মন্ত্রী জানান, ত্রাণ হিসেবে প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


জবিতে শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীতকালীন অবকাশসহ বিভিন্ন দিবস উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাওয়ার সময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা শীতকালীন ছুটির অভাব অনুভব করছেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাতিল হওয়া ছুটিটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শীতকালীন ছুটি বাতিলের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে, বাতিল হওয়া ছুটি পরবর্তী পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। রমজান মাসে ছুটি প্রদানের সময়সূচি নির্ধারণ করবে ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায় শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

অন্যদিকে, শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ১০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৮ দিনের ছুটিতে যাবে। এই সময়ে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পেলেও ভর্তি পরীক্ষা আয়োজনের কারণে জবিতে এবার শীতকালীন ছুটি থাকবে না।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আলী হাসান অন্তর জানান, "সারা বছর ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও নানা একাডেমিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। শীতকালীন ছুটিতে অনেকেই পরিবারের কাছে ফেরার পরিকল্পনা করেন। বিশেষ করে আমাদের মতো যেসব শিক্ষার্থীর বাড়ি ঢাকার বাইরে এবং যাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য এই ছুটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জরুরি, কিন্তু সে কারণে শিক্ষার্থীদের ছুটি বাতিল করাটা হতাশাজনক। প্রশাসন চাইলে ভর্তি পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের ছুটির বিষয়টি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারত। আমরা চাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।"

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শীতকালীন ছুটি কেবল অবকাশ নয়, বরং পরিবারের কাছে ফেরার অন্যতম সুযোগ। পুরান ঢাকায় আমাদের কোনো আবাসিক হল নেই। অধিকাংশ শিক্ষার্থীকে মেসে থেকে পড়াশোনা করতে হয়, আবার অনেকেই টিউশনি করে নিজেদের খরচ চালায়। ডিসেম্বর মাসে সাধারণত টিউশনিও বন্ধ থাকে। ফলে বছরের এই সময়টাতেই শিক্ষার্থীরা কিছুটা নিশ্চিন্তে বাড়ি ফেরার সুযোগ পায়। কিন্তু শীতকালীন ছুটি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম, তবে এর সঙ্গে শিক্ষার্থীদের আবাসনসংকট, আর্থিক বাস্তবতা ও পারিবারিক জীবনের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া কতটা যৌক্তিক, তা প্রশাসনের ভেবে দেখা উচিত।"

ভূমি প্রশাসন ও আইন বিভাগের শিক্ষার্থী মোক্তাসিব মিজু বলেন, "শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে শুধু কয়েক দিনের অবকাশ নয়, বরং বছরের শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার এক বিশেষ সুযোগ। শীতের সময়ে গ্রামে পিঠা-পুলির উৎসব, মা-বাবার সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজন ও গ্রামের মানুষের সঙ্গে দেখা হওয়া সবকিছুর মধ্যে আলাদা এক আবেগ জড়িয়ে থাকে। সারা বছর পড়াশোনা ও নানা ব্যস্ততায় পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। শীতকালীন ছুটিটাই সেই দূরত্ব কিছুটা ঘোচানোর সুযোগ করে দেয়। কিন্তু ছুটি বাতিল হওয়ায় অনেক শিক্ষার্থীকে সেই আনন্দ ও পারিবারিক সময় থেকে বঞ্চিত হতে হবে। ভর্তি পরীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে শিক্ষার্থীদের আবেগ, পারিবারিক বন্ধন ও মানসিক স্বস্তির বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রাখা উচিত।"

এ বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. রইছ উদ্‌দীন জানান, "বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সচল রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ক্যাম্পাস বন্ধ রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকোল শেরজিঙ্গার ও থম ইভান্সের ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নিকোল শেরজিঙ্গার ও থম ইভান্সের ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ

মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং সাবেক স্কটিশ রাগবি খেলোয়াড় থম ইভান্স তাদের সাত বছরের সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন। তাদের বাগদানও ভেঙে গেছে। থম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।

থম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা প্রকাশ করে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, নিকোল ও আমি আর একসঙ্গে নেই।’

তিনি সাত বছরের সম্পর্কের স্মৃতি উল্লেখ করে আরও জানান, ‘ভালোবাসা, প্রতিশ্রুতি এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কাটানো সাত বছরের পর এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন।’

থমের বক্তব্য থেকে বোঝা যায়, নিকোলের সিদ্ধান্তে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, বিচ্ছেদটি তার প্রত্যাশিত ছিল না। তবে নিকোলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানান।

বিচ্ছেদের কারণ সম্পর্কে থম বিস্তারিত কিছু জানাননি। নিকোলও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

যেভাবে পরিচয় ও প্রেম

নিকোল ও থমের পরিচয় ঘটে ২০১৯ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানের মাধ্যমে। ওই অনুষ্ঠানে নিকোল বিচারকের দায়িত্ব পালন করছিলেন, আর থম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০২০ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর করোনাকালেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।

২০২৩ সালের জুনে পর্তুগালে ছুটি কাটানোর সময় থম নিকোলকে বিয়ের প্রস্তাব দেন। পরে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও তাদের পরিকল্পনা ছিল। নিকোলের ইচ্ছা ছিল, নিজের জন্মস্থান হাওয়াইয়ে বিয়ের আয়োজন করবেন। এরপর ইউরোপে আরেকটি সংবর্ধনার পরিকল্পনাও ছিল।

নিকোল বিয়ের পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। ২০২৪ সালে ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার জন্য নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করতে হবে। মা হওয়ার জন্য তিনি অপেক্ষা করতে পারছেন না বলেও জানিয়েছিলেন।

থমের সঙ্গে সম্পর্কের আগে নিকোল আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। রক ব্যান্ড ৩১১-এর গায়ক নিক হেক্সামের সঙ্গে তার বাগদান হয়েছিল। এ ছাড়া ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের সঙ্গে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে বুলগেরিয়ান টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গেও প্রায় তিন বছর সম্পর্ক ছিল এই গায়িকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%