প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, যা এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের পর আসছে। দক্ষিণ আন্দামান সাগরে রোববার (২৯ নভেম্বর) একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তীতে ৩০ নভেম্বরের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) রোববার (২৯ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
লঘুচাপটি যদি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘কানি’। মালদ্বীপ এই নামটি প্রস্তাব করেছে, যা উপকূলীয় অঞ্চলের একটি বিশেষ ধরনের গাছের নামের সঙ্গে যুক্ত।
আইএমডির তথ্যমতে, আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সাগরের আবহাওয়ার পরিস্থিতি আরও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে যদি এটি গতিপথ পরিবর্তন করে, তাহলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
উড়িষ্যার রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে রাজ্যটির প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষতি হয়েছে। তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার পর চলতি বছর আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, মুরাসু এবং আকভান। এর ফলে উপকূলীয় জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব দুর্যোগে ১৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু ঘটেছে। এছাড়া ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র, সতর্কবার্তা অ্যাপ ও অ্যালার্ট সিস্টেম তৈরি করেছে। তাছাড়া, দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি থেকে বাড়িয়ে আট লাখ রুপি করা হয়েছে। তবে মন্ত্রী জানান, ত্রাণ হিসেবে প্রয়োজনের তুলনায় কেন্দ্রের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন