ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

'সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার': সামসুজ্জামান সামু


রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেছেন, "সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার।" তিনি উল্লেখ করেন, "বস্তুনিষ্ঠ ও দায়িত্ত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" শনিবার (২৭ জুন) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে উদ্যোগে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার ৬৩ জন সাংবাদিক এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার মধ্যে ১২ জন সাংবাদিকের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুদান প্রাপ্তদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৮ জন, কুড়িগ্রামের ১১ জন, পঞ্চগড়ের ৭ জন, নীলফামারীর ৫ জন, নওগাঁর ১ জন এবং জয়পুরহাটের ১১ জন সাংবাদিক অন্তর্ভুক্ত রয়েছেন।

সামসুজ্জামান সামু বলেন, "সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম প্রশংসনীয়।" তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।" অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এতে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ এবং পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ বিভাগের বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ সুপার সাপাহার সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

মো. মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


নওগাঁ জেলা পুলিশ সুপার সাপাহার সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে সাপাহার সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়, তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এই সময়ে, তিনি রেকর্ড সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, জিডির যথাযথ ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আইনানুগ, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও প্রদান করেন।

এ সময় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব শ্যামলী রানী বর্মন, সাপাহার থানার অফিসার ইনচার্জ, পোরশা থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ীতে চালানো একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি শনিবার (২৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এ জরিমানা আদায় করেন।

অভিযানের অধীনে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ী সীমান্তে ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


ফুলবাড়ী সীমান্তে ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপির সদস্যরা দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঙ্গেরির এই হাসপাতালকর্মী লাশের মাংশ চুরি করে রান্না করে খেতেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


হাঙ্গেরির এই হাসপাতালকর্মী লাশের মাংশ চুরি করে রান্না করে খেতেন

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে অভিযোগ উঠেছে যে অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের ফ্ল্যাটে এনে সংরক্ষণ করতেন। এবং পরে সেগুলো রান্না করে খেতেন।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বুদাপেস্টের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশের সদস্যরা বিভিন্ন মানব হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হাসপাতালে রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই যুবক তার কর্মস্থল এবং প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের দেহাংশ চুরি করতেন।

বর্তমানে উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।

তদন্তের অংশ হিসেবে হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত ব্যক্তির শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। পাশাপাশি সহকর্মীরা জানিয়েছেন, তিনি পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণ করতেও আগ্রহী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%