মো. মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি
১১:৫৬ পি.এম
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে সাপাহার সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনের সময়, তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এই সময়ে, তিনি রেকর্ড সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, জিডির যথাযথ ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি আইনানুগ, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও প্রদান করেন।
এ সময় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব শ্যামলী রানী বর্মন, সাপাহার থানার অফিসার ইনচার্জ, পোরশা থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে চালানো একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে, বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানটি শনিবার (২৭ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এ জরিমানা আদায় করেন।
অভিযানের অধীনে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
শনিবার (২৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপির সদস্যরা দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ট্যাবলেট জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, জব্দকৃত মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতেও অভিযান জোরদার করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নরমাংস ভক্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক হাসপাতালকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে অভিযোগ উঠেছে যে অভিযুক্ত ব্যক্তি কর্মস্থল ও কবরস্থান থেকে মানুষের দেহাংশ চুরি করে নিজের ফ্ল্যাটে এনে সংরক্ষণ করতেন। এবং পরে সেগুলো রান্না করে খেতেন।
দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বুদাপেস্টের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশের সদস্যরা বিভিন্ন মানব হাড়, মাথার খুলি, স্যুটকেসে সংরক্ষিত দেহাংশ এবং একটি বয়ামে রাখা মানব হৃৎপিণ্ড উদ্ধার করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হাসপাতালে রোগী পরিবহন বিভাগে কর্মরত ওই যুবক তার কর্মস্থল এবং প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের দেহাংশ চুরি করতেন।
বর্তমানে উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর উৎস শনাক্ত এবং মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
তদন্তের অংশ হিসেবে হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলে কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত ব্যক্তির শারীরবিদ্যা ও প্যাথলজির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। পাশাপাশি সহকর্মীরা জানিয়েছেন, তিনি পশুর দেহচ্ছেদ করে তা পর্যবেক্ষণ করতেও আগ্রহী ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কুড়িগ্রাম পৌর টাউন হলে, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রামের জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, জিয়াং এগ্রো সাইন রংপুরের পরিচালক জিল্লুর রহমান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব রুকুনুজ্জামান রুকুসহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ও সংগঠনের ডিপ্লোমা কৃষিবিদরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, "যারা যোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য এবং ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায়।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ