প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের কুড়িগ্রাম পৌর টাউন হলে, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রামের জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, জিয়াং এগ্রো সাইন রংপুরের পরিচালক জিল্লুর রহমান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব রুকুনুজ্জামান রুকুসহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ও সংগঠনের ডিপ্লোমা কৃষিবিদরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, "যারা যোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য এবং ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায়।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন