ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। তিনি বলেন, তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক চক্রান্ত হয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয়তাবাদী চেতনার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও জাতীয়তাবাদী আদর্শের কথা স্মরণ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: বরিশালে জমি বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

সভায় প্রধা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জমি বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বরিশালে জমি বিরোধে মামার হাতে ভাগ্নে খুন

বরিশাল নগরীতে জমিজমা নিয়ে বিরোধের কারণে মামার হাতে খুন হয়েছেন ভাগ্নে কামরুল রাঢ়ী (৫০)। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া এলাকার পুরানপাড়ায় এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে নিহতের মামা, মামী এবং এক মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে কামরুল রাঢ়ীর সঙ্গে তাঁর মামা আনোয়ার হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা ও মারামারির ঘটনাও ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরানপাড়া ছোট বটতলা এলাকায় কামরুল নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় তাঁর মামা আনোয়ার হাওলাদার, মামাতো ভাই সুরুজ হাওলাদার, মিরাজ হাওলাদার এবং মামী খাদিজাসহ ৫ থেকে ৭ জন সেখানে গিয়ে তাঁকে কাজে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

কামরুলের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান জানান, জমিজমা নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে মামা আনোয়ার হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর ফলস্বরূপ আনোয়ার হাওলাদার, তাঁর দুই ছেলে এবং স্ত্রীসহ কয়েকজন মিলে কামরুলকে কুপিয়ে হত্যা করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আমার দেশকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন, নিহতের মামী খাদিজা এবং মামাতো ভাই মিরাজকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Ñএমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ-দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


রিয়াদ-দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ-দাম্মাম রুটে এখন পর্যন্ত ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বাতিলের ফলে ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য প্রকাশ করেছে।

বেবিচক সূত্র জানায়, ১০ অক্টোবর থেকে আজ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার পরিকল্পনা ছিল। তবে স্ব-স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী পরিবহন করা সম্ভব হয়নি।

সম্প্রতি হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা দাম্মামেও সংঘটিত হয়। এই ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে এই সময়সীমা আরও বৃদ্ধি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ নভেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


১০ নভেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ আগামী ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদফতরের মাল্টিপারপাস হলরুমে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা এক চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং প্রশিক্ষণের সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তাদের প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে নিয়ে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রস্তুত করার লক্ষ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে নতুন কংগ্রেসের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে নতুন কংগ্রেসের উদ্যোগ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ইরানে চলমান ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে কাজ করার পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেবি ওয়াসারম্যান শুলৎজ। এই তথ্যটি এসেছে আলজাজিরার প্রতিবেদনে।

ডেবি ওয়াসারম্যান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘মাগা উগ্রপন্থিরা আমাদের দেশকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ফিরিয়ে আনবে এবং উগ্রবাদ বন্ধ করবে।’

তিনি ট্রাম্পের সমর্থকদের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) উল্লেখ করে এসব মন্তব্য করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। নতুন কংগ্রেসের কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%