০৫:৪০ পি.এম
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির রঙ্গীখালীর গহিন পাহাড়ে টানা ৪ ঘন্টা ধরে যৌথ বাহিনী মানবপাচারকারীর আস্তানায় অভিযান চালালেও পড়ে থাকা ৩ মরদেহের সন্ধান মেলেনি।
শনিবার (৭ নভেম্বর) এই অভিযান পরিচালিত হয়। মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানা থেকে ছয় রাউন্ড গুলি, গুলির খালি খোসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসআরবি ও পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রোনের সাহায্যেও পাহাড়ে নজরদারি করা হয়।
আরও পড়ুন: বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, "অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি। আপাতত অভিযান শেষ হলেও প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।"
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রঙ্গীখালীর পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। ওই ঘটনায় ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে এবং মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন