প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটরিয়ামের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন যে, আগামীতে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ৭ নভেম্বরের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বের দিকে এগিয়ে গিয়েছিল। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানের তারেক রহমান—এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
পঞ্চগড়ের বিশেষ প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, দলমত ও সর্বস্তরের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পঞ্চগড় উপহার দিতে হলে, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন