ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গোমস্তাপুরে ৫ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা


গোমস্তাপুরে ৫ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘো'ষ'ণা করেছে উপজেলা বিএনপি। বাকি ৩টি ইউনিয়নের প্রার্থীর নামও দ্রু'ত ঘো'ষ'ণা করা হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ঘোষিত প্রার্থীরা হলেন—
১. পার্বতীপুর ইউনিয়ন: মোয়াজ্জেম হোসেন।
২. রহনপুর ইউনিয়ন: মনিরুজ্জামান সোহরাব।
৩. আলীনগর ইউনিয়ন: আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ।
৪. গোমস্তাপুর ইউনিয়ন: আব্দুল্লাহ আল রাইহান।
৫. চৌডালা ইউনিয়ন: মোস্তফা কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রার্থীর নাম ঘো'ষ'ণা করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে গতি আনতে চায় উপজেলা বিএনপি।
এদিকে উপজেলার বাকি ৩টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নামও খুব শিগগিরই ঘো'ষ'ণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
প্রার্থী ঘো'ষ'ণা'কে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎ'প'র'তা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য
 
দেশের প্রয়োজনে যা দরকার, তা-ই করেছেন জিয়াউর রহমান: বাকৃবি উপাচার্য
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম। সঞ্চালনা করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলাম।
 
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। অথচ দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের নিতে হবে।’
 
 
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।
 
এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ উজ্জ্বল মিয়া

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মন্নান, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আকরামুজ্জামান আকমল ও আব্রাহাম লিংকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, বিআরডিবির চেয়ারম্যান মজিবর রহমান এবং উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্যা দে। এ ছাড়া স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাকিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অর্জন করে ইসরাত জাহান তুরিন এবং তৃতীয় স্থান অর্জন করে কৌশিক সরকার।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানপুরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে শহিদুল ইসলাম হাওলাদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


রমজানপুরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে শহিদুল ইসলাম হাওলাদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন মো. শহিদুল ইসলাম হাওলাদার। ইউনিয়নকে শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উত্তর রমজানপুরের ২৪ ঘর হাওলাদার বাড়ির ঈদগাহ মাঠে তাঁর প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পারিবারিক উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

এ বি এম শাজাহান ব্যাপারী (মাস্টার)-এর সভাপতিত্বে এবং মো. হাসান হাওলাদার (মাস্টার)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আলী হোসেন হাওলাদার, মো. হেমায়েত হোসেন বেপারী, মো. জাবেদ হোসেন পলকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বপন মোল্লা বলেন, ২৪ ঘর হাওলাদার বাড়ি দীর্ঘদিন ধরে অন্যদের নির্বাচনে সহযোগিতা করে আসছে। তাঁদের সমর্থন নিয়ে অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার নিজেদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি রমজানপুর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।’

এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীরা শহিদুল ইসলাম হাওলাদারের প্রতি সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয়দের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%