ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম


দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর, ৯ অক্টোবর, ২০২৬ : মহারাজা স্কুল মাঠে নির্মিত মডেল মসজিদ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, যা মুসল্লীদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান আজ বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

মডেল মসজিদ উদ্বোধনের পর পবিত্র জুমার নামাজ শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "দিনাজপুর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উদ্বোধন করা হলো। এখন থেকে এই মসজিদে নিয়মিত শহরের ধর্মপ্রাণ মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।"

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

তিনি আরও বলেন, "মডেল মসজিদটি নির্মাণ কাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে।" এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, "নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়েছে।" আজ মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "দীর্ঘদিন অপেক্ষার পর এই উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকেই মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ইবাদত-বন্দেগি শুরু হয়েছে।" স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এই নান্দনিক মডেল মসজিদটি ইতোমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। তিনি জানান, মডেল মসজিদ নির্মাণ আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহারে উন্নত প্রযুক্তির সংযোজনে টেকসই ও মজবুত ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, এই মডেল মসজিদে নামাজের ব্যবস্থা, ধর্মীয় লাইব্রেরি, বৈঠকের জন্য হল রুম, জেলা ইসলামী ফাউন্ডেশনের দপ্তরসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং মসুল্লিদের ধর্মীয় কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি নিশ্চিত করেন, মডেল মসজিদটি নির্মাণে প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

মসজিদের উদ্বোধনী দিনে উৎসব মুখর ও ধর্মীয় আচার-আচরণের মধ্যদিয়ে বিপুল সংখ্যক মুসল্লী মসজিদে নামাজ আদায় করেছেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন নারী লাভলী শাহ ফকির রানী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হিসেবে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মোট ৩১ জন অফিস বেয়ারার নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভাইস প্রেসিডেন্ট এবং ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টদের মধ্যে আছেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের এ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

এডিশনাল সেক্রেটারি জেনারেল পদে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।

ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি পদে মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি হিসেবে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্বকারী সদস্যরা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। দেশের মোট ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ফারুক হোসেন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


টঙ্গীতে ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে কাপড়ের ব্যবসা করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও সুইচ গিয়ার দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে থাকা নগদ টাকা ও রুপার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

রবিবার (০৪ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮অক্টোবর) বিকেলে সবুজ আহমেদ রায়হানসহ আহতরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত ও এজাহারকারী সবুজ আহমেদ রায়হান (৩০) জানান, তিনি ও তাঁর বন্ধু মো. বাবু আহমেদ (৩৪) টঙ্গী বাজারের মিতালী পাম্পের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিবর্গ ওই স্থানে ব্যবসা করতে বাধা প্রদানসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ০৪/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আবিচপুর কালভার্ট মসজিদের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের পথরোধ করে। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ১ নং বিবাদী নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে কোপ দিলে তা হাত দিয়ে ফেরাতে গিয়ে সবুজ আহমেদ রায়হানের দুই হাতের আঙুল কেটে গুরুতর জখম হয়।একই সময়ে তাঁর বন্ধু মো. বাবু আহমেদ এগিয়ে আসলে বিবাদীরা তাঁকেও রামদা দিয়ে মাথায় কোপ মারে ও ২ নং বিবাদী সজীব ওরফে (বেস্তি সজীব) সুইচ গিয়ার দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বিবাদীরা মো. বাবু আহমেদের সাথে থাকা ৬ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ২৫,০০০ হাজার টাকা) ও ১৫,০০০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ এবং সবুজ আহমেদের ২ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ১২,০০০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একপর্যায়ে আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনা অন্য আসামিরা হলেন, নাঈম, লিটন ও রাতুল।

এলাকাবাসীর অভিযোগ নূরমোহাম্মদ জাকারিয়া রিসাল
টঙ্গী পূর্ব থানার ছাত্রদলের সভাপতির পরিচয় দিয়ে একদল কিশোর গ্যাং নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায মামলা হয়েছে আসামীদের গ্রেফতার কহতে পুলিশ চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য মালয়েশিয়া দিল বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


প্রবাসীদের জন্য মালয়েশিয়া দিল বড় সুখবর

মালয়েশিয়ার সরকার স্থানীয় শ্রমিকদের পাশাপাশি সব বিদেশি শ্রমিকদের মাসিক মজুরি ১,৭০০ রিঙ্গিত থেকে বৃদ্ধি করে ২,০০০ রিঙ্গিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটি প্রকাশ করেছে মালয়েশিয়া মাদানি।

শুক্রবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে ২০২৭ সালের বাজেট পেশ করার সময় এই মজুরি বৃদ্ধির ঘোষণা দেন। এটি কার্যকর হবে ২০২৭ সালের জুন মাস থেকে। তিনি উল্লেখ করেন, নতুন এই মজুরি হারের ফলে চল্লিশ লাখেরও বেশি কর্মী উপকৃত হবে বলেই আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার ন্যূনতম মজুরির নিয়ম বিদেশি কর্মীদের জন্যও প্রযোজ্য। বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের শ্রমিকরা মালয়েশিয়ার কর্মীদের মতো একই আইনসম্মত ন্যূনতম মূল মজুরি পাওয়ার অধিকারী।

মালয়েশিয়া ২০১৩ সালে ন্যূনতম মজুরি নীতি চালু করে, যেখানে মাসিক মজুরি ৯০০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালে তা বেড়ে ১,০০০ রিঙ্গিত, ২০১৯ সালে ১,১০০ রিঙ্গিত, ২০২০ সালে ১,২০০ রিঙ্গিত, ২০২২ সালে ১,৫০০ রিঙ্গিত এবং ২০২৫ সালে ১,৭০০ রিঙ্গিত হয়েছে। সর্বশেষ এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি তার মূল হারের দ্বিগুণেরও বেশি হবে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে, বার্ষিক টার্নওভার ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের শিল্পোদ্যোগগুলো নতুন এই শর্ত থেকে অব্যাহতি পাবে। এই অব্যাহতির উদ্দেশ্য হলো ছোট ব্যবসাগুলোকে তাদের ব্যবসায়িক মডেল সমন্বয় করার জন্য সময় দেওয়া।

তিনি বলেন, "শ্রমিকদের উৎপাদনশীলতা ও তাদের মজুরির মধ্যকার ব্যবধান আমাদের কমাতে হবে।" ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে আয় তাল মেলাতে ব্যর্থ হওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। দেশের মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সরকার আধা-দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য ন্যূনতম মাসিক বেতন ২,৫০০ রিঙ্গিত নির্ধারণ করার পরিকল্পনাও করছে।

আনোয়ার বলেন, "ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের কেবল একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে।" দক্ষ শ্রমিকদের এখনও তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। সরকার অনিবন্ধিত বিদেশি কর্মীদের নিয়োগ রোধ করতে কর বিধিমালা কঠোর করারও পরিকল্পনা করছে।

তিনি বলেন, প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সংস্থাগুলোকে মজুরি ব্যয়ের ওপর কর ছাড়ের যোগ্যতা অর্জনের জন্য কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি পরিশোধ করতে হবে।

মালয়েশিয়ায় বিপুল সংখ্যক নেপালি শ্রমিক কর্মরত আছেন। আশা করা হচ্ছে, এই বৃদ্ধির ফলে ন্যূনতম মজুরি নীতির আওতাভুক্ত নেপালি এবং অন্যান্য বিদেশি শ্রমিকদের আয় বাড়বে। তবে, ২০২৭ সালের জুনে এটি কার্যকর হওয়ার তারিখ এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড়ের কারণে সব শ্রমিক তাৎক্ষণিকভাবে এর সুবিধা পাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


নড়াইলে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


নড়াইলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার ভাতিজার মৃত্যু


নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশু শাহরিয়ার আহমেদ রাফির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রাফি মদিনাপাড়ার সাদেকুর রহমান উজ্জ্বলের ছেলে এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানার ভাতিজা।

পরিবার ও স্বজনেরা জানান, রাফি বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। সিসিটিভির ফুটেজেও বাড়ির পাশে ঘোরাফেরা করার দৃশ্য দেখা গেছে। তার মৃত্যুতে বাবা-মাসহ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান ও লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় লোহাগড়ার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে শিশু রাফির জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। এ ঘটনায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিশু রাফির পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%