প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে কাপড়ের ব্যবসা করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও সুইচ গিয়ার দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে থাকা নগদ টাকা ও রুপার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।
রবিবার (০৪ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮অক্টোবর) বিকেলে সবুজ আহমেদ রায়হানসহ আহতরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে নিশ্চিত করেন।
ক্ষতিগ্রস্ত ও এজাহারকারী সবুজ আহমেদ রায়হান (৩০) জানান, তিনি ও তাঁর বন্ধু মো. বাবু আহমেদ (৩৪) টঙ্গী বাজারের মিতালী পাম্পের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিবর্গ ওই স্থানে ব্যবসা করতে বাধা প্রদানসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ০৪/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আবিচপুর কালভার্ট মসজিদের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের পথরোধ করে। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ১ নং বিবাদী নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে কোপ দিলে তা হাত দিয়ে ফেরাতে গিয়ে সবুজ আহমেদ রায়হানের দুই হাতের আঙুল কেটে গুরুতর জখম হয়।একই সময়ে তাঁর বন্ধু মো. বাবু আহমেদ এগিয়ে আসলে বিবাদীরা তাঁকেও রামদা দিয়ে মাথায় কোপ মারে ও ২ নং বিবাদী সজীব ওরফে (বেস্তি সজীব) সুইচ গিয়ার দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বিবাদীরা মো. বাবু আহমেদের সাথে থাকা ৬ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ২৫,০০০ হাজার টাকা) ও ১৫,০০০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ এবং সবুজ আহমেদের ২ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ১২,০০০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একপর্যায়ে আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনা অন্য আসামিরা হলেন, নাঈম, লিটন ও রাতুল।
এলাকাবাসীর অভিযোগ নূরমোহাম্মদ জাকারিয়া রিসাল
টঙ্গী পূর্ব থানার ছাত্রদলের সভাপতির পরিচয় দিয়ে একদল কিশোর গ্যাং নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায মামলা হয়েছে আসামীদের গ্রেফতার কহতে পুলিশ চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন