ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগ শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থও লুটপাট করেছিল: প্রধানমন্ত্রী


আওয়ামী লীগ শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থও লুটপাট করেছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সরকার দেশের যেকোনো খাতে লুটপাটের যে ধারা প্রতিষ্ঠা করেছিল, তা থেকে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও রেহাই পাননি। প্রধানমন্ত্রীর দাবি, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে গচ্ছিত টাকা দুর্বল বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে তাদের নিকটস্থ লোকজনকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছিল। ফলে ২০২২ সালের পর থেকে দীর্ঘ চার বছর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তাদের পাওনা টাকা পাননি।

শনিবার দুপুরে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার পাওনা টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে কোনো ধরণের ভোগান্তি ছাড়াই অনলাইনের মাধ্যমে একযোগে এক লাখ ২৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে তাদের দীর্ঘদিনের বকেয়া টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

শিক্ষকদের অবসর সুবিধার পটভূমি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকেরা যেন জীবনের শেষ সময়ে একেবারে শূন্য হাতে বিদায় না নেন, সেই লক্ষ্যে ১৯৯১ সালে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছিল। পরে ২০০১ সালে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অবসর সুবিধা চালু করা হয়।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

বেগম খালেদা জিয়ার জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষার্থীবান্ধব ছিলেন। তিনিই প্রথম নারীদের জন্য উপবৃত্তি ও বিনামূল্যে শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করেন, যা পরবর্তীতে বিশ্বজুড়ে একটি অনুকরণীয় মডেল হিসেবে স্বীকৃতি পায়।

অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের আওতাধীন পাওনা টাকা তুলতে গিয়ে শিক্ষকদের অতীতে যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এবং ক্ষেত্রবিশেষে ঘুষ দিতে বাধ্য হওয়ার অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এটি জাতীয়ভাবে আমাদের হীনতা ও দৈন্যের এক বহিঃপ্রকাশ। সরকারপ্রধান বলেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষককে টাকা তুলতে গিয়ে এমন বিড়ম্বনা বা অনিয়মের মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারি রাখতে নির্দেশ দেন।

এছাড়া অনুষ্ঠানে মন্ত্রিসভা সদস্য, জাতীয় সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি তাদের অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
 

 

 

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘর থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঁচশতকুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশীরা পুলিন মিস্ত্রির ঘরে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। একই ঘরে তাঁর ছেলে পবিত্র মিস্ত্রিকেও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পবিত্রকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পুলিনের মরদেহের বিষয়টি পুলিশকে জানান।
 
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় , পুলিন মিস্ত্রির স্ত্রীর মৃত্যুর পর তিনি পুনরায় বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে ছেলে পবিত্রের সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। পারিবারিক বিরোধ কিংবা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
 
এদিকে পবিত্র মিস্ত্রি দাবি করেছেন, অজ্ঞাত ব্যক্তি  ঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তবে তাঁর এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
 
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও  মঠবাড়িয়া ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন
 ঘটনাটি তদন্ত করছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পাওয়ার পর পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
 
 
 
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, নিহতের ছেলে দাবি করেছেন, অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে। পরে তাঁর বাবার কাছে থাকা জিনিসপত্র না দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে এবং তাকে অন্য একটি ঘরে আটকে রাখে।
 
তবে পুলিশ তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাঁর সঙ্গে ছেলের বিরোধ চলছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।
 
ওসি (তদন্ত) আরও বলেন, নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মোঃ মনির আকন 
মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি 
০১৭২৪১৮৩০৩১ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ন্যায়বিচারের প্রবেশাধিকার নিশ্চিত করা তথা মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি উল্লেখ করেছেন, প্রত্যেক মানুষের কিছু অবিচ্ছেদ্য, সহজাত এবং সর্বজনীন অধিকার রয়েছে। নাগরিকদের যাতে এসব অধিকার প্রয়োগ করার সুযোগ থাকে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

শনিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক-সিডিএম-এর আয়োজনে বিচারক, লিগ্যাল এইড কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে ‘এক্সিলারেটিং ডিজিটাল লিগ্যাল এইড সার্ভিস ইন বাংলাদেশ’ প্রকল্পের দুই দিনব্যাপী সমন্বয় সভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেছেন, ন্যায়বিচারের প্রবেশাধিকার কোনো বিরোধ নিষ্পত্তি কিংবা মধ্যস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার মূল লক্ষ্য হলো প্রত্যেক নাগরিকের মানবাধিকার সুরক্ষা এবং সংরক্ষণ নিশ্চিত করা। এমনকি গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে, এবং রাষ্ট্রকে সেই অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিচারককে আইনের কালো অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের উদ্দেশ্য মাথায় রেখে আইনকে ব্যাখ্যা করা উচিত। বিচারিক কর্মকর্তাদের মূলত জনগণের সেবা করতে হবে।

আইনমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ৪৫ লাখেরও বেশি বিচারাধীন মামলা রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই মামলা সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যে লিগ্যাল এইড, মধ্যস্থতা, ডিজিটাল প্রযুক্তি ও বিচারিক কার্যক্রমের সমন্বিত ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসাইন সভাপতিত্ব করেন। সভায় ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার রোমানা শোয়েগার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ফের উৎপাদনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ফের উৎপাদনে

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

বর্তমানে জাতীয় গ্রিডে ইউনিটটি ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। তবে, এই ইউনিটটির দ্রুত সংস্কার এখন জরুরি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এক নম্বর ইউনিটটিতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২০২০ সালে ইউনিটটি ওভারহোলিং (নতুনকরণ বা সংস্কার) করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটি এখনও সম্পন্ন হয়নি। দ্রুত এর ওভারহোলিং প্রয়োজন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এক নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে ইউনিটটির একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরে ত্রুটি মেরামত করা শেষে শনিবার সকালে আবার উৎপাদন শুরু হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য যে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে তিন নম্বর ইউনিটটি বর্তমানে চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে, বর্তমানে এক ও তিন নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি জাতীয় গ্রিডে ২৩০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০ কর্মীকে জুমে ছাঁটাই করা সেই সিইওই এবার নিজেই চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


৯০০ কর্মীকে জুমে ছাঁটাই করা সেই সিইওই এবার নিজেই চাকরিচ্যুত

৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করে একসময় আলোচনায় আসা বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সিইও বিশাল গর্গ এখন নিজেই চাকরিচ্যুত হয়েছেন। এ ঘটনায় বিশাল অভিযোগ করেছেন যে, তাকে প্রতারণা করে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট বিশাল গর্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর জায়গায় দায়িত্ব নেন ড্যানিয়েল লুইস। বিশালের অভিযোগ, লুইস শুরুতেই কোম্পানির ব্যবসায়িক কৌশলকে প্রশংসা করে তাঁর আস্থা অর্জন করেন এবং পরে বোর্ডে যোগ দেওয়ার পর এক সপ্তাহের মধ্যেই তিনি নিজেই সিইও পদে বসেন।

বিশালের ভাষ্য, লুইস চেয়েছিলেন সিইও হতে। তিনি বলেন, লুইস বিভিন্ন পরামর্শের আড়ালে তাঁকে বোর্ডে জায়গা দিতে রাজি করাতে চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত বিষয়টি অন্যদিকে মোড় নেয়।

২০২১ সালে একটি জুম কলে একসঙ্গে ৯০০ কর্মীকে ছাঁটাই করে বিশাল ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর বাধ্যতামূলক ছুটি, হুইসেলব্লোয়ারের মামলা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্ত এবং ২০২৩ সালে এসপিএসি মার্জারের ব্যর্থতার ফলে বেটার চাপে পড়ে।

মহামারির সময় মর্টগেজ রেট ৩ শতাংশের নিচে নেমে গেলে রিফাইন্যান্সিং ব্যবসায় বড় উত্থান হয়। ওই সময় বেটারের বাজারমূল্য ৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। পরে রিফাইন্যান্সিং ব্যবসা দুর্বল হয়ে পড়লে কোম্পানির বাজারমূল্য নেমে আসে ৩০০ মিলিয়ন ডলারে।

বিশালের মতে, এত প্রতিকূলতার মধ্যেও বেটার ঘুরে দাঁড়ানোর পথে ছিল। ২০২১ সালে কোম্পানির বার্ষিক বিক্রি ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার ছিল। ২০২৩ সালে তা কমে ৭০ মিলিয়ন ডলারে নেমে যায়, তবে এ বছর বিক্রি ২০০ মিলিয়ন ডলারে পৌঁছানোর পথে ছিল।

বিশাল জানিয়েছেন, এআই ব্যবহার করে মর্টগেজ প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ ফল দিতে শুরু করেছিল। তাঁর দাবি, উৎপাদনশীলতা দ্বিগুণ এবং ঋণ দেওয়ার প্রাথমিক ব্যয় ৫০ শতাংশ কমেছিল। ইনটুইট, কয়েনবেস ও ওপেনএআইয়ের মতো কোম্পানি এবছর বেটারের সঙ্গে অংশীদারত্ব করেছে বলে জানান তিনি।

বিশাল বলেন, তারা ঋণের পরিমাণ তিনগুণ বাড়িয়েছিলেন এবং লাভের মুখ দেখার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।

গত ২৭ জুলাই লুইসকে কোম্পানির বোর্ডে আনা হয় এবং তাঁর প্রতি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন বিশাল। লুইস ৪ আগস্ট এক্সে বিশাল সম্পর্কে লিখেছিলেন, ‘বিশাল ছাড়া বেটারের অস্তিত্ব ছিল না। এ কাজের জন্য সম্মান প্রাপ্য।’

তবে মন্তব্যের জন্য লুইস ও বেটারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশাল সিইও পদ ফিরে পেতে বিখ্যাত আইনজীবী অ্যালেক্স স্পিরোকে নিয়োগ দিয়েছেন। তিনি সোমবার বোর্ডকে চিঠি দিয়ে সিইও পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

বিশাল দাবি করেন, তাঁর হাতে বিশেষ ভোটিং ক্ষমতাসম্পন্ন ক্লাস বি শেয়ার রয়েছে এবং পুরোনো বিনিয়োগকারীদের কিছু শেয়ারও তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর বিশ্বাস, সিইও পদ ফিরে পাওয়ার মতো যথেষ্ট ভোট তাঁর কাছে রয়েছে।

তিনি আরও বলেন, কোম্পানি আবার লাভের মুখ না দেখা পর্যন্ত বছরে মাত্র ১ ডলার বেতনে কাজ করবেন এবং এরপর নিজেই সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। বিশাল স্বীকার করেছেন, গত ১০ বছরের দায়িত্ব পালনকালে তাঁর কাজ সবসময় নিখুঁত ছিল না। তবুও তাঁর বিশ্বাস, বেটারের ভবিষ্যৎ উজ্জ্বল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%