ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু


মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় রাজশাহীর বাঘার বাসিন্দা জহুরা বেওয়া (৬৮) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে তিনি ওমরাহ পালনকালে মৃত্যুবরণ করেন।

জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা ছিলেন। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

৭ অক্টোবর, ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন জহুরা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, "শনিবার বিকাল ৪টার দিকে মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে।"

মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির, যিনি আলিফ ফকির নামেও পরিচিত, হত্যার অভিযোগে অপূর্ব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামির নাম অপূর্ব (২২) এবং তার বাবার নাম শমশের আলী। তিনি নেত্রকোণার দুর্গাপুরে একটি পুলিশ হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি।

পুলিশের সূত্রে আরও জানা যায়, আলিফকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা ভুলবশত তার চেহারার সাথে মিল থাকা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল। অপূর্ব পুলিশের তালিকাভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর তার গতিবিধি ও অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পেয়ে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ জনের একটি চক্র সরাসরি জড়িত ছিল। এ ছাড়া, এর পেছনে অর্থদাতাসহ একটি বড় চক্রের সম্পৃক্ততা রয়েছে। আটক অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তরা সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে। তিনি সাবেক সেনাসদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। হত্যাকাণ্ডের পর আলিফের শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত টিম এ হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাকিত্ব কাটাতে বড়দের জন্য নতুন ঠিকানা গ্রীষ্মকালীন ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


একাকিত্ব কাটাতে বড়দের জন্য নতুন ঠিকানা গ্রীষ্মকালীন ক্যাম্প

একসময় গ্রীষ্মকালীন ক্যাম্পের অর্থ ছিল শিশু-কিশোরদের জন্য আনন্দ ও ছুটির সময় কাটানোর স্থান। তবে বর্তমানে এই ধারণা পরিবর্তিত হয়েছে। কাজের চাপ, একাকিত্ব এবং প্রযুক্তিনির্ভর জীবন থেকে বিরতি নিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্করা গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণ করছেন। সেখানে খেলাধুলা, গান, ছবি আঁকা এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পাশাপাশি নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগও রয়েছে।

ক্যাম্পে বাড়ছে বড়দের আগ্রহ

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ক্যাম্পে অংশ নেওয়ার আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইয়েলপের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘অ্যাডাল্ট ক্যাম্প’ খোঁজার হার ৩৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং অ্যাসোসিয়েশনের তালিকায় প্রাপ্তবয়স্কদের জন্য ৮৫টি ক্যাম্পের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

এসব ক্যাম্পে অংশগ্রহণকারীরা আগুনের পাশে বসে গল্প করা, খেলাধুলা, ছবি আঁকা, প্রকৃতিতে ঘুরে বেড়ানো এবং সুস্থ থাকার নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিছু ক্যাম্পে বড়দের জন্য বাড়তি বিনোদন ও আরামদায়ক ব্যবস্থাও উপলব্ধ থাকে।

একঘেয়ে জীবন থেকে মুক্তি

বিশেষজ্ঞদের মতে, দূর থেকে কাজ করার প্রবণতা, দীর্ঘ সময় পর্দার সামনে থাকা এবং ব্যস্ত জীবনযাপনের ফলে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে। এর ফলে অনেকেই একাকিত্বে ভুগছেন। ক্যাম্পে একসঙ্গে নানা কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, যা নতুন সম্পর্ক গড়ে তুলতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।

নিউইয়র্কের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীরা একসঙ্গে ক্যাম্পে গিয়ে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আবার কেউ কেউ শৈশবের পছন্দের কাজ নতুন করে শুরু করতে কিংবা জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেতেও ক্যাম্পকে কাজে লাগাচ্ছেন।

খরচ কেমন?

ক্যাম্পের ধরন, সময়কাল এবং সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে খরচের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাব গেটঅ্যাওয়েতে তিন দিনের সব খরচসহ প্যাকেজের মূল্য জনপ্রতি ৪৫৯ ডলার থেকে শুরু হয়। অন্যদিকে, ক্যাম্প নো কাউন্সেলরসের তিন রাতের আয়োজনের খরচ ৯৫০ ডলারের বেশি হতে পারে। তবে তুলনামূলক কম খরচের আয়োজনও রয়েছে। কিছু প্রতিষ্ঠানে কর্মীদের জন্য নিয়োগকর্তা বা অনুদানের অর্থে ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

বন্ধুত্ব আর আনন্দের নতুন ঠিকানা

প্রাপ্তবয়স্কদের ক্যাম্প এখন আর শুধু ছুটি কাটানোর স্থান নয়; এটি ব্যস্ত জীবনে নতুন আনন্দ খুঁজে পাওয়ার, একাকিত্ব কমানোর এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর একটি মাধ্যম হয়ে উঠেছে। শৈশবের মতো নির্ভার সময় কাটানোর সুযোগ খুঁজতে তাই অনেকেই আবার ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ছাত্রদল নেতা হামিমের পোস্ট

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ এম


পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ফেসবুক পেজের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে হামিম উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধারাকে শুধু অব্যাহত রাখছেন না, বরং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলছেন তারেক রহমান।

পোস্টে হামিম লেখেন, আজকে PMO

Bangladesh—প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজটি দেখে আসুন। হামিমের বিশ্বাস, বাংলাদেশের সকল নাগরিক এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে বাধ্য হবে।

জিয়াউর রহমানের একটি বহুল প্রচলিত ইংরেজি উক্তি উল্লেখ করে হামিম লেখেন, ‘I will make politics difficult for the politicians’।

এছাড়া, ছাত্রদল নেতা তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘তারেক রহমান প্রতিদিন কঠোর পরিশ্রম, দায়িত্ব-কর্তব্য পালন করেন এবং মনে মনে মুচকি হেসে বলেন—I will make politics difficult not only for the politicians but also for the future Prime Ministers (আমি শুধু রাজনৈতিকদের জন্যই রাজনীতি কঠিন করব না, ভবিষতের প্রধানমন্ত্রীদের জন্যও কঠিন হবো)।’

হামিমের পোস্টে তারেক রহমানের কাজের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উচ্চ মানদণ্ড তৈরি করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ওই পোস্টে ১০ ঘণ্টায় ১৭শ’য়ের মতো রিয়্যাক্ট পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ এম


কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলা এক সময় পান চাষের জন্য সুপরিচিত ছিল। উপজেলার চান্দলা, উত্তর চান্দলা, মাধবপুর ও মকিমপুর এলাকায় শত শত পরিবার প্রজন্মের পর প্রজন্ম পান চাষ করে জীবিকা নির্বাহ করত। তবে বর্তমানে উৎপাদন ব্যয় বৃদ্ধি, ন্যায্যমূল্যের অভাব এবং সরকারি সহায়তার সংকটের কারণে ঐতিহ্যটি বিলুপ্তির পথে রয়েছে। দুই দশক আগে যেখানে এসব এলাকায় প্রায় ২৫০টি পানবরজ ছিল, বর্তমানে তা মাত্র ৩০ থেকে ৩৫টিতে নেমে এসেছে।

উত্তর চান্দলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু বরজে সবুজ পানের লতা এখনও দুলছে। বরজগুলো বাইরে থেকে প্রাণবন্ত মনে হলেও ভেতরে রয়েছে চাষিদের দীর্ঘদিনের লোকসান এবং টিকে থাকার সংগ্রামের কাহিনী। অনেক চাষি বরজ ভেঙে সেখানে কাঠবাগান, শাকসবজি চাষ অথবা গরুর খামার গড়ে তুলেছেন।

উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা আরুতি রানী পাল (৭০) প্রায় ৫০ বছর ধরে পান চাষ করছেন। তিনি বলেন, "বিয়ের পর থেকেই পান চাষ করছি। স্বামী মারা যাওয়ার ২৩ বছর পরও আমি পারিবারিক এই পেশা ছাড়িনি।" তিনি জানান, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার চালাতে হচ্ছে। বর্তমানে সার ও কীটনাশকের দাম অনেক বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না।

তিনি জানান, নতুন করে ৩০ শতক জমিতে একটি বরজ করতে প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে। বিকালে পান সংগ্রহ করে রাখা হয় এবং সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যান। সাধারণ সময়ে ৮০টি পান নিয়ে এক বিড়া ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও ফাল্গুন-চৈত্র মাসে একই বিড়ার দাম ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ওঠে।

বাপ-দাদার আমল থেকে পান চাষ করে আসা চাষি শুন পাল বলেন, লাভ কমে যাওয়ায় নতুন প্রজন্ম আর এ পেশায় থাকতে চায় না। ২০-২৫ বছর আগে এলাকায় প্রায় ২৫০টি বরজ ছিল, এখন হাতে গোনা কয়েকজন চাষি রয়েছেন। আগের মতো বাইরের ব্যবসায়ীরাও আসেন না। স্থানীয় কয়েকজন দোকানির কাছেই পান বিক্রি করতে হয়, ফলে ন্যায্য দাম পাওয়া যায় না। তিনি বলেন, "আমরা ঐতিহ্যের অংশ হিসেবে পান চাষ ধরে রেখেছি। কিন্তু আমাদের পরের প্রজন্ম এ পেশায় থাকবে না।" রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যায় না।

কুমিল্লা শহরের পান ব্যবসায়ী উত্তম কুমার বলেন, এক সময় চান্দলা ও মাধবপুরের পান দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। বর্তমানে বরজের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি দূরদূরান্তের ব্যবসায়ীদের আনাগোনাও কমে গেছে। এতে বাজার সংকুচিত হয়েছে এবং চাষিরা কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন আমার দেশকে বলেন, একই জমিতে দীর্ঘদিন পান চাষ করলে ফলন কমে যেতে পারে। জমি পরিবর্তন করে চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। উন্নত জাতের লতা বা চারা না পাওয়াও ফলন কমার অন্যতম কারণ। তিনি জানান, পান মূলত পারিবারিকভাবে চাষ করা হয়। এক সময় এই পান রপ্তানিও হতো, বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে উপজেলায় বর্তমানে কত জমিতে পান চাষ হচ্ছে, তার সুনির্দিষ্ট হিসাব কৃষি বিভাগের কাছে নেই। কোনো চাষি যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান আমার দেশকে বলেন, কুমিল্লায় সবচেয়ে বেশি পান চাষ হয় দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলায়। ভালো দাম না পাওয়ায় চাষিরা ধীরে ধীরে অন্য পেশায় চলে যাচ্ছেন। এছাড়া মাটির অম্লত্ব (এসিডিটি) বেড়ে যাওয়াও পান চাষ কমে যাওয়ার একটি বড় কারণ। চাষিদের দাবি, পান চাষকে টিকিয়ে রাখতে শুধু পরামর্শ নয়, প্রয়োজন উন্নত জাতের চারা, প্রশিক্ষণ, রোগবালাই দমনে কার্যকর কৃষি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং ন্যায্যমূল্যের নিশ্চয়তা।

একইসঙ্গে স্থানীয় পান দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ না নিলে কুমিল্লার ঐতিহ্যবাহী পান চাষ এক সময় ইতিহাসে পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%