ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর


সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গঠনের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোট রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে চারটি ড্রোন ভূপাতিত করার তথ্য প্রকাশ করেছে। এটি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক আক্রমণের মধ্যে ঘটে। অন্যদিকে, সৌদি আরবের নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটিকে সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।

গতকাল শনিবার, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত কয়েক ঘণ্টার মধ্যে রিয়াদ, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

তিনি একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেন, যেখানে হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার পাশাপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করেন।

আরও পড়ুন: এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন জেডি ভ্যান্স

গত জুলাইয়ে ইরান সমর্থিত হুথি এবং পশ্চিমা সমর্থিত সরকারের বাহিনীর মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র হওয়ার পর থেকে রিয়াদের বাদশা খালিদ বিমানবন্দরে অন্তত ২০ বার হামলা হয়েছে। এর মধ্যে গত সপ্তাহের একটি হামলায় ১৩ জন নিহত হন।

গত বৃহস্পতিবার, পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারের আসন এডেনের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হন। ইয়েমেন সরকার এই হামলার জন্য হুথিদের দায়ী করেছে।

শুক্রবার, ইয়েমেন সরকার জানায়, হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই দিনে, দেশটির সরকারি বাহিনী জানায়, তারা রাজধানী সানার উত্তর-পূর্বে অবস্থিত মারিব প্রদেশে অগ্রসর হয়েছে।

সৌদি আরব ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ নামে পরিচিত সরকারি বাহিনীর পাল্টা অভিযানে সমর্থন দিচ্ছে। পাশাপাশি, হুথিদের লক্ষ্য করে বিমান হামলাও চালাচ্ছে দেশটি। এসব হামলার মধ্যে সানার একটি তেল স্থাপনায় হামলাও রয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

সৌদিকে সহায়তা দিতে প্রস্তুত মিসর

সৌদি আরব সহায়তা চাইলে দেশটির সুরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

শনিবার তিনি এ কথা জানান।

আল-সিসি বলেন, মিসর আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না। তবে সৌদি আরব ক্ষতিগ্রস্ত হলে কায়রো চুপ করে বসে থাকতে পারে না।

আরও পড়ুন: ভিয়েতনামের সঙ্গে ইউরোপের চার দেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই

তার ভাষায়, সৌদি আরবের অনুরোধ এলে দেশটির সুরক্ষায় যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত মিসর।

তিনি বলেন, ‘আমি কারো সঙ্গে লড়াই করা বা কাউকে আক্রমণ করার কথা বলছি না। আমরা শুধু প্রতিরক্ষার কথা বলছি।’

প্রেসিডেন্টের অনুরোধে রোববার মিসরের পার্লামেন্টে জরুরি অধিবেশন বসার কথা রয়েছে।

এদিকে, সৌদি আরব অভিযোগ করেছে, ইরান হুথিদের হামলা বাড়াতে উৎসাহ দিচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সংঘাত নিরসনে একটি ‘সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়াই একমাত্র বাস্তবসম্মত ও টেকসই পথ’। তেহরান এ প্রক্রিয়াকে সমর্থন করে।

আরও পড়ুন: পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত

সৌদি আরবে অবস্থিত কয়েকটি দেশের দূতাবাস ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। পাশাপাশি, নাগরিকদের বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে।

সাম্প্রতিক হুথি হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় রিয়াদ ও কাছের দিরিয়াহ এলাকার শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে।

উল্লেখ্য, রাজধানী সানাসহ ইয়েমেনের একটি বড় অংশ এবং প্রধান সরকারি অফিসগুলোর নিয়ন্ত্রণ মূলত হুথিদের হাতে রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে হুথিরা সানা দখল করার পর থেকেই তারা সেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সরকার পরিচালনা করে আসছে। তবে, কূটনীতি এবং জাতিসংঘের দপ্তরে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি ভোগ করে কথিত ‘সরকারি বাহিনী’, যাদের সঙ্গে হুথিদের সংঘাত চলছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১৫ পুণ্যার্থী নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ এম


বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
 
বালিয়াকান্দি ( রাজবাড়ী)  প্রতিনিধি :রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভররামদিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৬ এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  ভররামলদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের আয়োজনে
শনিবার ( ১৭ অক্টোবর)  বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নে  ভররামদিয়া মডেল জুনিয়র হাইস্কুল  মাঠে   ফাইনাল খেলয়  ভররামদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভররামদিয়া মডেল জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক কুমার বিশ্বাস, ভররামদিয়া মডেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামচাঁদ কুমার বিশ্বাস। এসময় সংগঠনের নেতৃবৃন্দে ও  এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।   টুর্নামেন্টে  অংশ গ্রহণকারি  ৮ টি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে  ভররামদিয়া ফুটবল একাদশ  বনাম তেঁতুলিয়া লিজেন্ড ফুটবল একাদশ  ফাইনাল খেলায়  অংশ গ্রহণ করে। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রিড়ামোদি দর্শকেরা এ ফাইনাল খেলা উপভোগ করে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবায় স্বীকৃতি পেলেন সাইমুন ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবায় স্বীকৃতি পেলেন সাইমুন ইসলাম

‎রাঙামাটির পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগকালীন মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তরুণ স্বেচ্ছাসেবী মো. সাইমুন ইসলাম। গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
‎
‎সাইমুন ইসলামের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুন—ড্রিম ডিভাইজার’-এর মাধ্যমে রাঙামাটির ১০টি উপজেলার তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জনগোষ্ঠীর তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
‎
‎পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে আয়োজিত কমিউনিটি অ্যাকশন সভায় ভূমিকা রেখেছেন সাইমুন। পাশাপাশি বিডি ক্লিন রাঙামাটি ও ব্র্যাকের সঙ্গে সমন্বয় করে শহর পরিচ্ছন্নতা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।
‎
‎বন্যপ্রাণী সংরক্ষণেও কাজ করছেন সাইমুন। ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ স্থানে অবমুক্ত করার কাজে যুক্ত রয়েছেন তিনি। এ ছাড়া সাপে কাটার ঘটনায় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি কলেজগুলোতে কর্মশালার আয়োজন করেছেন।
‎
‎করোনাকালীন সংকটেও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সাইমুন ও তাঁর সংগঠনের সদস্যরা। রাঙামাটির দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবায় সহযোগিতা, মরদেহ দাফনে সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।
‎
‎রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তায় তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সাইমুনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর এ অর্জন জেলার তরুণদের স্বেচ্ছাসেবা, পরিবেশ রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন৷ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন৷


গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি দোকানে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলেন লুৎফুজ্জামান আলিফ। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির৷ গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে তার মৃত্যু হয়৷

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনাই গ্রামের বাসিন্দা লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন৷ ‘ডিটেক্টিভ আর্টিকেল’--এ দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন তিনি৷

এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লুৎফুজ্জামান আলিফ ফকিরকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত।এছাড়াও সরকারি দলের নেতা কর্মীদের দ্বারা হামলা মামলার শিকার হয়েছেন দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা। তাই প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত চাই। যারা অপরাধের সাথে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের করে বিচারের দাবি জানান ৷

তিনি আরও বলেন লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের ১০ নভেম্বরও দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে হামলা হয়েছিল৷ সেবার দৃর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল৷

বাংলাদেশে সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন৷

সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা বলেছেন, ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্ম স্থান তৈরি হয়নি এটাই সবচেয়ে হতাশার। তাই বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের যে দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন৷ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব ৷


গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি দোকানে বসে অন্যদের সঙ্গে আলাপ করছিলেন লুৎফুজ্জামান আলিফ। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির৷ গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে তার মৃত্যু হয়৷

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনাই গ্রামের বাসিন্দা লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন৷ ‘ডিটেক্টিভ আর্টিকেল’--এ দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন তিনি৷

এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লুৎফুজ্জামান আলিফ ফকিরকে মৃত ঘোষণা করেন।


ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া বলেন ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত।এছাড়াও সরকারি দলের নেতা কর্মীদের দ্বারা হামলা মামলার শিকার হয়েছেন দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা। তাই প্রতিটি ঘটনা নিরপেক্ষ তদন্ত চাই। যারা অপরাধের সাথে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের করে বিচারের দাবি জানান ৷

তিনি আরও বলেন লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের ১০ নভেম্বরও দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে হামলা হয়েছিল৷ সেবার দৃর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল৷

বাংলাদেশে সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব৷

সংগঠনটির সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা বলেছেন, ‘‘সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের নৃশংস হত্যাকাণ্ড সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। গণতান্ত্রিক উত্তরণ সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ কর্ম স্থান তৈরি হয়নি এটাই সবচেয়ে হতাশার। তাই বতর্মান সরকারের কাছে সাংবাদিক সুরক্ষা আইন চাই ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%