ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৯ সিভিল জজকে সংবর্ধনা


ইবিতে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৯ সিভিল জজকে সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্তদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী এবং ট্রেজারার প্রফেসর ড. আতিকুর রহমান।

এ সময় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, ল' এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব এবং আল ফিকহ এন্ড ল' বিভাগের সভাপতি প্রফেসর ড. আলতাফ হোসেনসহ তিন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৩৪ দিন পর ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, "সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সকল শ্রেনীর মানুষের কন্ট্রিবিউশান রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন।"

তিনি আরও বলেন, "সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত।" শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে। জব কর্নার-২ এর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা রয়েছে লাইব্রেরির দ্বিতীয় তলার পুরোটাই জব কর্নারে রূপান্তর করার, যাতে শিক্ষার্থীরা সেখানে নিজেদের ক্যারিয়ার গঠনে প্রস্তুতি নিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর এলাকার মৃত সানু মিয়ার স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার (২৫ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে হাজেরা বেগম বাড়ি থেকে এক আত্মীয়ের মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসার সময় লালাপাড়া নামক স্থানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে আহত হলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শাহীন আকন্দ বলেন, ‘হাজেরা বেগম কিছুটা অসুস্থ ছিলেন। চিকিৎসক দেখাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয় এবং কুয়াকাটা সৈকতের প্রায় তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল, পটুয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, “সাগরকন্যা কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জাতীয় সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন। পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় প্রেমিকের ডাকে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


নেত্রকোনায় প্রেমিকের ডাকে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশের কাছে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ তিন যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন- কাশিপুর গ্রামের বিল্লাল (২২), হারুন (২৭) ও রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, এই তিনজন পেশায় ভ্যানচালক।

ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। এরপর বিল্লাল তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে তার দুই বন্ধু হারুণ ও রুবেলকে ডেকে এনে তারা দলবদ্ধভাবে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তারা তরুণীকে ফেলে রেখে চলে যান।

ঘটনার পর রাতেই তরুণী থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে রোববার ভোরে অভিযুক্তদের আটক করে পুলিশ। সকালে তরুণীর অভিযোগের ভিত্তিতে রেকর্ডভুক্ত করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগর হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


সাগর হত্যা মামলায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের

ঢাকায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবসায়ী আবদুল মালেকের পুত্র শিহাব উদ্দিন মালেক সাগর (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মাহজাবিন ইসলাম রিয়াকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তার পরিবার আবেদন করেছে। তারা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) মামলাটি অধিকতর তদন্তের জন্য হস্তান্তরেরও দাবি করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে নিহতের ভাই সাইফুদ্দিন মালেক পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি উল্লেখ করেন, সাগরকে একটি পরিকল্পিত ‘হানি ট্র্যাপে’ ফেলে হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট রাজধানীর ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে সাগরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পাঁচদিন পর, ২৫ আগস্ট ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা।

নিহতের পরিবার জানায়, সাগরের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে অবস্থিত। তিনি ২০১৮ সালে চট্টগ্রামে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ঢাকায় গাড়ির ব্যবসা শুরু করেন। ঢাকায় অবস্থানকালে মাহজাবিন ইসলাম রিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, দাবি পরিবারের।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সম্পর্কের এক পর্যায়ে সাগর বিয়ের প্রস্তাব দিলেও রিয়া তাতে সম্মতি দেননি। পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি হলে সাগর চট্টগ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরিবারের দাবি, চট্টগ্রামে অবস্থানকালে গত ১৯ আগস্ট রিয়ার আমন্ত্রণে সাগর ঢাকায় আসেন। ২০ আগস্ট ছিল তার জন্মদিন, কিন্তু ওইদিনই ভাটারা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সাগর ২১ আগস্ট চট্টগ্রামে ফেরার জন্য বিকেল ৫টা ১৫ মিনিটের ফ্লাইটের রিটার্ন টিকিট কিনেছিলেন বলে পরিবার জানিয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরো দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত রিয়াকে বটি হাতে সাগরকে হত্যার হুমকি দিতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার মুসা ও এক অজ্ঞাত নারী সেখানে উপস্থিত ছিলেন।

পরিবারের অভিযোগ, সাগরের ময়নাতদন্ত প্রতিবেদনে অসংগতি রয়েছে। তারা মনে করেন, ঘটনার সময় অ্যাপার্টমেন্টে কারা উপস্থিত ছিলেন, মৃত্যুর আগে ও পরে কারা সাগরের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং ঘটনাস্থলের আলামতসহ বিভিন্ন তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মামলার প্রধান আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, যা তাদের উদ্বিগ্ন করেছে। তাদের আশঙ্কা, তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা বা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এ কারণে মামলার সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা সাগরের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, ফরেনসিক ও ময়নাতদন্ত প্রতিবেদন যাচাই, ঘটনার আগে ও পরের ফোনকল, বার্তা এবং অন্যান্য যোগাযোগের তথ্য বিশ্লেষণ এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তারা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, সাগরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত ছিলেন নিহতের চাচা আনোয়ার হোসেন সিপিএ। তিনি বলেন, এটি সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। যাকে পরবর্তীতে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার সময় ঘরে উপস্থিত ব্যক্তিবর্গ এবং সাগরের শেষ মুহূর্তের যোগাযোগসূত্রগুলো খতিয়ে দেখার জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%