০৪:৪৮ পি.এম
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয় এবং কুয়াকাটা সৈকতের প্রায় তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।
‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল, পটুয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, “সাগরকন্যা কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জাতীয় সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন। পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন