০৪:২২ পি.এম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রিসার্চ এক্সিলেন্ট এওয়ার্ড -২০২৬ পাচ্ছেন ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থী।
আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে মনোনীতদের এ পুরস্কার প্রদান করা হবে।
শিক্ষক ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের মোট নয়জন শিক্ষক মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুজন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের তিনজন রয়েছেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
লাইফ সায়েন্স অনুষদ থেকে মনোনীত হয়েছেন ১৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের পাঁচজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের দুজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের তিনজন, ফার্মেসি বিভাগের একজন এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের দুজন শিক্ষক রয়েছেন।
অন্যদিকে, বিজ্ঞান অনুষদ থেকে সাতজন শিক্ষক মনোনীত হয়েছেন। তাঁদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের পাঁচজন এবং গণিত ও রসায়ন বিভাগের একজন করে শিক্ষক রয়েছেন। এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ থেকে একজন শিক্ষক মনোনীত হয়েছেন।
শিক্ষার্থী ক্যাটাগরিতে মনোনীত ১৯ জনের মধ্যে পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, গণিত, আইসিটি ও বিজিই বিভাগের দুজন করে শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া বিএমবি বিভাগের পাঁচজন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ফার্মেসি বিভাগের তিনজন শিক্ষার্থী এ পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
এর আগে, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাসংক্রান্ত তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের মধ্যে যাঁদের কিউ১ (Q1) জার্নালে গবেষণা প্রকাশনা রয়েছে, তাঁদের সংযুক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় গবেষণার তথ্য ৭ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন