০৪:৩০ পি.এম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন চার দিনের সরকারি সফরে। এই উচ্চপর্যায়ের সরকারি সফরটি ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে তার সঙ্গে যোগ দিচ্ছে একটি শক্তিশালী ও উচ্চপর্যায়ের সফরসঙ্গী প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মিডিয়া টিম।
সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে, মেট্রোরেলসহ বাংলাদেশে চলমান মেগা অবকাঠামো প্রকল্পের নির্মাণ ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
চার দিনের সফরের সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করবেন। একই সঙ্গে, তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন এবং ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য দেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন