ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত


সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ, ৩ অক্টোবর ২০২৬ : আজ শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে একটি লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি আজ শনিবার সকাল ১০ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

উদ্বোধনী পর্বে লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক খলিল রহমান।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন কবি ইকবাল কাগজী, লেখক কুমার সৌরভ এবং লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী।

এ কর্মশালায় মোট ৭০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, লোকসংস্কৃতি গবেষক মোহাম্মদ সুবাস উদ্দিন, লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট আবুল হোসেন এবং সুরঞ্জিত গুপ্ত রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র বেনী রায় হারমোনি সাংবাদিকতা ছেড়ে দায়িত্ব নেবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র বেনী রায় হারমোনি সাংবাদিকতা ছেড়ে দায়িত্ব নেবেন

২৪ বছর বয়সী মার্কিন টিভি সাংবাদিক বেনী রায় হারমোনি (Beni Rae Harmony) সাংবাদিকতা ছেড়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব (Assistant Press Secretary) এবং মুখপাত্র পদে নিয়োগ দিয়েছেন।

বেনী রায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, "ট্রাম্প প্রশাসনে সহকারী প্রেস সচিব হিসেবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এর সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা করা এবং এই ঐতিহাসিক প্রশাসনের খবর কভার করা অত্যন্ত সম্মানের বিষয় ছিল।"

অ্যানা কেলি, যিনি প্রিন্সিপাল ডেপুটি প্রেস সচিব, তরুণ এই সাংবাদিকের নিয়োগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, "বেনী রায় হোয়াইট হাউস সাংবাদিক হিসেবে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (MAGA) দর্শনের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর ছিলেন। প্রেসিডেন্সিয়াল মিডিয়া টিমে তিনি দারুণ একটি সংযোজন হতে যাচ্ছেন।"

সাংবাদিক থেকে হোয়াইট হাউস প্রশাসনের মুখপাত্র হিসেবে বেনী রায় হারমোনি ইউনিভার্সিটি অফ ইলিনয় স্প্রিংফিল্ড থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তিনি কর্মজীবনের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি রক্ষণশীল মিডিয়া নেটওয়ার্ক 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এ যোগ দেন এবং ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলোতেও তিনি হোয়াইট হাউস প্রেস প্যাকের সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্যারোলিন লিভিটের প্রস্থানের পর ট্রাম্প প্রশাসন তাদের মিডিয়া টিমে নতুন তরুণ মুখ যুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, এই নিয়োগ তারই একটি অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এখন নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি।

আজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে সীমিত তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।

তিনি জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করেছে। কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিংভিত্তিক প্রতিযোগিতার বিভিন্ন কঠিন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো শিক্ষার্থীদের তিনি প্রশংসা করেন।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

তিনি বলেন, জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না এবং সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথ দেখাতে পারে না।’

তিনি আরও বলেন, অর্থনীতি শুধু পরীক্ষা পাসের বিষয় নয়, এটিকে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।

ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে নেসলের দুগ্ধজাত খাবার বিক্রি বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


ভারতে নেসলের দুগ্ধজাত খাবার বিক্রি বন্ধের নির্দেশ

ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণী কর্তৃপক্ষ (FSSAI) বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের জনপ্রিয় পণ্য ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ (Nestle Low Fat Dairy Whitener) মানবস্বাস্থ্যের জন্য অনিরাপদ ও নিম্নমানের হিসেবে ঘোষণা করেছে। পণ্যটির বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি।

সম্প্রতি নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত 'মেসার্স ভারত হোটেলস লিমিটেড' থেকে নেসলের এই ডেইরি হোয়াইটনারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সরকারি খাদ্য বিশ্লেষক গবেষণাগারে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, নমুনাটি 'খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬'-এর নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং নিম্নমানের হিসেবে চিহ্নিত হয়েছে।

পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর, FSSAI সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নোটিশ জারি করেছে। আক্রান্ত ব্যাচসহ নির্দিষ্ট পণ্যের বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলেকেও এই ল্যাব রিপোর্ট পাঠিয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এফএসএসএআই ক্রেতা ও উপভোক্তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হয়েছে, এ ধরনের প্যাকেটজাত দুগ্ধজাত পণ্য কেনার আগে তার মান ও ব্যাচ নম্বর যাচাই করা জরুরি। দপ্তরটি সাধারণ জনগণকে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শও দিয়েছে।

প্যাকেটজাত খাদ্যপণ্যের গুণগত মান রক্ষায় নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ভাঙলো ইংল্যান্ডের সর্বোচ্চ ছক্কার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ভারত ভাঙলো ইংল্যান্ডের সর্বোচ্চ ছক্কার রেকর্ড

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটের তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড স্থাপন করেছে।

বর্তমান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা মোট ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। এই মাধ্যমে ইংল্যান্ডের পূর্ববর্তী রেকর্ড ভেঙে গেছে।

২০২১ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে ইংলিশ ব্যাটাররা ৩৭টি ওভার বাউন্ডারি মেরেছিল। পাঁচ বছর পর, ভারত এই রেকর্ড নিজেদের দখলে নিয়েছে।

থিরুভানান্থাপুরামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতীয় ব্যাটাররা ১৩টি, দ্বিতীয় ম্যাচে ১৫টি এবং আজ তৃতীয় ম্যাচে ১৭টি ছক্কা মারেন।

তবে, এক সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড যৌথভাবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দখলে রয়েছে। দুই দলই এক সিরিজে ৬৬টি করে ছক্কা হাঁকিয়েছে।

২০১৩ সালে ভারতের মাটিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৬৬টি ছক্কা মেরেছিল।

দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ ৫৫টি ছক্কা রয়েছে। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রোটিয়া ব্যাটাররা ৫৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।

এরপর সমান ৪৫টি ছক্কা রয়েছে ইংল্যান্ড ও ভারতের। ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের ৪৫টি ছক্কা ছিল। বর্তমানে ভারতের ৪৫টি ছক্কা চলমান তিন ম্যাচের সিরিজে।

ভারত ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচে লোকেশ রাহুলের ১২৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%