প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণী কর্তৃপক্ষ (FSSAI) বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের জনপ্রিয় পণ্য ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’ (Nestle Low Fat Dairy Whitener) মানবস্বাস্থ্যের জন্য অনিরাপদ ও নিম্নমানের হিসেবে ঘোষণা করেছে। পণ্যটির বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি।
সম্প্রতি নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত 'মেসার্স ভারত হোটেলস লিমিটেড' থেকে নেসলের এই ডেইরি হোয়াইটনারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সরকারি খাদ্য বিশ্লেষক গবেষণাগারে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, নমুনাটি 'খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬'-এর নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং নিম্নমানের হিসেবে চিহ্নিত হয়েছে।
পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর, FSSAI সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নোটিশ জারি করেছে। আক্রান্ত ব্যাচসহ নির্দিষ্ট পণ্যের বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলেকেও এই ল্যাব রিপোর্ট পাঠিয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এফএসএসএআই ক্রেতা ও উপভোক্তাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হয়েছে, এ ধরনের প্যাকেটজাত দুগ্ধজাত পণ্য কেনার আগে তার মান ও ব্যাচ নম্বর যাচাই করা জরুরি। দপ্তরটি সাধারণ জনগণকে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শও দিয়েছে।
প্যাকেটজাত খাদ্যপণ্যের গুণগত মান রক্ষায় নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন