০১:০৯ পি.এম
আদালতে সম্পত্তির মামলায় হেরে গিয়ে ৮২ বছর বয়সি বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ছেলে। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে।
জাফর কামারুদ্দিন সৈয়দ প্যাটেল, যিনি ছিলেন ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী। তার ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিল। ছেলে নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন এবং তাদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
অতিষ্ঠ হয়ে বাবা জাফর প্যাটেল প্রথমে পুনেতে তার মেয়ের বাড়িতে চলে যান। পরে তিনি আদালতে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা করেন। প্রায় দু’বছর ধরে আইনি লড়াই চলার পর, সম্প্রতি আদালত বাবা জাফর প্যাটেলের পক্ষে রায় দেন। আদালত ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ এবং সম্পত্তির মালিকানা বাবার কাছে ফিরিয়ে দেন।
আরও পড়ুন: অনলাইনে নির্যাতনে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, জার্মানিতে ১৮ বছরের তরুণ গ্রেপ্তার
কিন্তু আদালত থেকে উচ্ছেদের আদেশ নিয়ে বাড়ি ফেরার সময় ছেলে বাবার ওপর হামলা চালায়। বাবা জাফর প্যাটেল যেভাবে অটোরিকশায় যাচ্ছিলেন, সেটি থামিয়ে সবার সামনে তাকে রাস্তার মাঝখানে ছুরিকাঘাত করে হত্যা করে ছেলেটি। সঙ্গে থাকা জাফর প্যাটেলের মেয়ে ওই হামলায় আহত হন। এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।
তথ্যসূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন