১০:৪২ এম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকবার্তা প্রকাশ করেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মরণে এই শোকবার্তা প্রকাশ করা হয়। গত চার মাসে ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের কারণে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন এই শোকবার্তা জারি করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত শোকবার্তায় প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একইসঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ১ নভেম্বর শুরু
শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাদের মেধা, কর্ম, অর্জন ও অবদান বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও তারা আজ সশরীরে উপস্থিত নেই, তবে তাদের স্মৃতি, কৃতিত্ব ও অবদান বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত সব অ্যালামনাই সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হচ্ছে। একইসঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য, গত চার মাসে ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মাভাবিপ্রবির পাঁচ সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। এসব মৃত্যুর ঘটনা নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হয়েছিল। এর প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মরণে শোকবার্তা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে হাইকোর্টের ৬ মাসের সময়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন