১০:৪২ এম
শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা ৫ দিনের বিরতির পর আজ থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো।
রোববার (২৫ অক্টোবর) সকালে অফিসগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর ব্যস্ততা আবার শুরু হয়েছে।
এদিন ব্যাংক-বিমা, শেয়ারবাজার, বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালত খুলবে। টানা পাঁচদিনের ছুটির পর কর্মজীবীরা অফিসপাড়ায় যোগ দেবেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল।
পরবর্তী দিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ছিল।
গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকার কারণে অফিস-আদালত বন্ধ ছিল। এই ছুটির অবসানের পর আজ থেকে আবার স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হচ্ছে।
গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। তবে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে ছিলেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন