ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে মারধর, তিনজন গ্রেফতার


জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে মারধর, তিনজন গ্রেফতার

জরুরি চিকিৎসার দোহাই দিয়ে এক তরুণ চিকিৎসককে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে বেধড়ক মারধর ও মোবাইল-ঘড়িসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় দুই অভিনয়শিল্পীসহ তিনজনকে গ্রেফতার করেছে।

এই ঘটনা ভারতের কেরালা রাজ্যের কোচিতে ঘটেছে। খবরটি এনডিটিভি থেকে জানা যায়।

মামলার সূত্রে পুলিশ জানায়, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র এবং অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুম্বিল্লি অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে এক রোগীর জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে কোচির ‘এসেন স্প্রিংডেল’ নামের একটি অ্যাপার্টমেন্টে আসার জন্য অনুরোধ করেন। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক যখন ফ্ল্যাটে পৌঁছান, তখন সেখানে ১২ জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্যাংক কেলেঙ্কারি ও আর্থিক সংকটে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ

মারধরের একপর্যায়ে অতুল্যা চন্দ্র ওই ডাক্তারের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেন। তিনি ডাক্তারকে হুমকি দিয়ে বলেন, ‘তুই একটা চোর, তোকে আমি মেরেই ফেলব।’

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

যৌথ বাহিনীর অভিযানে আটক ৫ মানবপাচারকারী, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

নিহত সেনাসদস্যের নাম সৈনিক মো. তিতাস শেখ (২৭)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল আনুমানিক ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। জবাবে যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুলিবিনিময়ের একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকেও উদ্ধার করেছে যৌথ বাহিনী।

দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মারাত্মকভাবে জখম হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী খাদিজা আক্তার উর্মিকে নতুন করে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা উর্মি ইতিমধ্যে অন্য একটি মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ধানমন্ডি মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সাদিয়া আক্তার সেতু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ধানমন্ডি ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় মো. সজিব ইসলাম (৩২) নামে এক যুবক পিঠ ও কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খাদিজা আক্তার উর্মির প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি অন্য একটি মামলায় কারাগারে থাকায় এই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ এম


‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। বরং এই যুদ্ধের মাধ্যমে ইরান বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে, এমন দাবি করেছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান।

নাবাভিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিকভাবে কিছু পোস্টে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশ্য ছিল ইরানের সভ্যতা ধ্বংস করা, দেশটিকে বিভক্ত করা, ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাত করা এবং ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিশ্চিহ্ন করা।

তবে তিনি দাবি করেন, ইরানের প্রতিরোধ এবং সামরিক অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে। এই আইনপ্রণেতা জানান, এ যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ার পেছনে যুদ্ধের প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাবাভিয়ান আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা তৈরি করেছে। তার মতে, এই যুদ্ধ ইরানকে ‘বৈশ্বিক পরাশক্তি’তে পরিণত করেছে।

যুদ্ধের ফলাফল নিয়ে ভিন্ন কোনো বয়ান প্রতিষ্ঠার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, পশ্চিমাপন্থি ও ভীতসন্ত্রস্ত ব্যক্তিদের যেন যুদ্ধের জয়-পরাজয়ের চিত্র পাল্টে দেওয়ার সুযোগ দেওয়া না হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করার পর নাবাভিয়ান এসব মন্তব্য করেন।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী স্ট্রোক করে শয্যাশায়ী, চিকিৎসার সামর্থ্য নেই-অসহায় স্বামীর পাশে দাঁড়ানোর কি কেউ নেই

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


স্ত্রী স্ট্রোক করে শয্যাশায়ী, চিকিৎসার সামর্থ্য নেই-অসহায় স্বামীর পাশে দাঁড়ানোর কি কেউ নেই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট-গাইবান্ধা সড়কের বটতলীর একটু আগেই মানবিকতার এক করুণ চিত্র! একটি অসহায় পরিবার যেন নীরবে মৃত্যুর প্রহর গুনছে।
পরিবারটির স্ত্রী স্ট্রোক করে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। অর্থাভাবে তার চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারছে না পরিবারটি। চোখের সামনে প্রিয় মানুষটির এমন অসহায় অবস্থা দেখেও কিছু করার সামর্থ্য নেই স্বামীর। প্রয়োজন চিকিৎসা, প্রয়োজন মানুষের একটু সহমর্মিতা ও সহযোগিতা।
প্রশ্ন হলো, সমাজের বিত্তবান মানুষ, জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নজরে কি আসবে না এই অসহায় পরিবারটির কষ্ট?
সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার বিত্তবানদের প্রতি আকুল আবেদন—দয়া করে পরিবারটির পাশে দাঁড়ান। সরকারি চিকিৎসা সহায়তা কিংবা আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে অসহায় নারীটির চিকিৎসার সুযোগ করে দিন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজ হয়তো তাদের প্রয়োজন আপনার সামান্য সহযোগিতা, আপনার একটু মানবিকতা।
আসুন, আমরা সবাই মিলে অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। একটি জীবন বাঁচাতে এগিয়ে আসি।
স্থান: বটতলীর একটু আগে, নাকাই হাট-গাইবান্ধা সড়ক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
#মানবিক_আবেদন #অসহায়_পরিবার #গোবিন্দগঞ্জ #নাকাইহাট #গাইবান্ধা #সমাজসেবা_অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%