০৭:০৩ পি.এম
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৭ উদ্যাপন উপলক্ষ্যে সিলেটে চতুর্থ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই বর্ণাঢ্য আয়োজন আজ শুক্রবার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী সম্পন্ন হয়।
সকাল বেলা সিলেট পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।
অলিম্পিয়াডের মূল পরীক্ষা বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দুটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হয়, যেখানে সিলেট অঞ্চলের মোট ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ক-ক্যাটেগরিতে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) ১৩৫ জন এবং খ-ক্যাটেগরিতে (১০ম থেকে ১২শ শ্রেণি) ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয়।
আরও পড়ুন: ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ
প্রতিযোগিতায় ক-ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দীপিকা রায়। অন্যদিকে খ-ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করে সিলেট সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান নুহা।
প্রতিযোগিতা শেষে দুই ক্যাটেগরি থেকে সেরা ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন