০৬:৫৮ পি.এম
ভারতের কুমারধারা নদীতে আত্মহত্যার চেষ্টা করার পর এক নারী কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাতে কুক্কে সুব্রহ্মণ্য এলাকার একটি সেতুর কাছ থেকে ওই নারী নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
নদীতে ঝাঁপ দেওয়ার পর তাকে একটি কুমির কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় একজন ব্যক্তি পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে প্রয়োজনীয় কাউন্সেলিং শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ পরিবারের অনুরোধে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন