ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক ধরা


বাংলাদেশে ঢুকে বিজিবি সদস্যদেরকে গুলি, ভারতীয় নাগরিক  ধরা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় ঘটেছে এ ঘটনা। 

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকিতে পড়েছিল!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকিতে পড়েছিল!

গত ৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ ওয়াশিংটনের রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমানের সাথে মাঝ-আকাশে সংঘর্ষের চরম ঝুঁকিতে পড়েছিল। বর্তমানে জানা যাচ্ছে, হোয়াইট হাউসে চলমান নির্মাণকাজের কারণে সৃষ্ট রেডিও গোলযোগের ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ট্রাম্পের হেলিকপ্টার উড্ডয়নের প্রস্তুতির সতর্কবার্তামূলক কলগুলো শুনতে পাননি।

 

ফলে, ঠিক যে মুহূর্তে ‘মেরিন ওয়ান’ আকাশে উড়ছিল, ঠিক সেই মুহূর্তেই তারা একটি যাত্রীবাহী বিমানকে উড্ডয়নের অনুমতি দিয়ে বসেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড-এনটিএসবি’র একটি প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ‘এনভয় এয়ার’-এর ওই যাত্রীবাহী বিমানের খুব কাছাকাছি চলে আসার ঠিক আগের সপ্তাহে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং মেরিন ওয়ানের পাইলটরা একটি বৈঠকে বসেছিলেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল মেরিন ওয়ানের উড্ডয়নের আগে কন্ট্রোলাররা যে প্রথামাফিক তিন মিনিটের পূর্ব-সতর্কবার্তা কল পান না, তা নিয়ে আলোচনা করার জন্য। ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে অন্য কারো মাধ্যমে রেডিও কলগুলো স্থানান্তরের পরিকল্পনাও করেছিলেন তারা।

 

কিন্তু ৪ আগস্টের দুর্ঘটনার দিন সেই চেষ্টাও ব্যর্থ হয়।

ঘটনার পর টেকনিশিয়ানরা আবিষ্কার করেন যে, মেরিন ওয়ানের টাওয়ারের সাথে যোগাযোগে মাঝেমধ্যে সমস্যা হওয়ার মূল কারণ ছিল হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণে হেলিকপ্টারটির অবস্থান নতুন একটি জায়গায় সরিয়ে নেওয়া। এই সমস্যার সমাধানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ রেডিও রিসিভারটি বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে সরিয়ে রেগান বিমানবন্দরের টাওয়ারের চূড়ায় স্থাপন করে। পরবর্তী পরীক্ষাগুলোতে দেখা গেছে, এই পরিবর্তনের পর রেডিওগুলো বেশ ভালোভাবে কাজ করছে।

 

এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজেটি বলেন, ‘যদিও তারা পূর্ববর্তী কিছু যোগাযোগ সমস্যার ব্যাপারে অবগত ছিলেন, তাও তারা কখনোই এর মূল কারণটি উদঘাটন করতে পারেননি।’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এবং মেরিন ওয়ানের পাইলটদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ওই অ্যান্টেনাটি সরিয়ে নেওয়ার মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। হোয়াইট হাউস এই প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যাত্রীবাহী বিমান এবং হেলিকপ্টার; উভয়ই একই সময়ে আকাশে থাকায় নিরাপত্তা বিধিমালারও লঙ্ঘন বলে মনে হয়েছে, যা গত বছর ওই ব্যস্ত বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া একটি মাঝ-আকাশের সংঘর্ষের পর কার্যকর করা হয়েছিল। ওই দুর্ঘটনায় ৬৭ জন নিহত হয়েছিলেন।

 

তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে, প্রেসিডেন্ট কখনোই কোনো বিপদের মধ্যে ছিলেন না। তাছাড়া, গত বছরের ওই দুর্ঘটনার অনেক আগে থেকেই পেন্টাগনের সাথে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, যার অধীনে প্রেসিডেন্টের হেলিকপ্টার উড্ডয়নের তিন মিনিট আগে কন্ট্রোলারদের সতর্কবার্তা দেওয়ার নিয়ম রয়েছে।

এনটিএসবি জানিয়েছে, টাওয়ারের রেকর্ডিং থেকে দেখা গেছে যে কন্ট্রোলাররা সেদিন মেরিন ওয়ানের পাইলটের কাছ থেকে উড্ডয়নের প্রস্তুতির সতর্কবার্তামূলক কলগুলো শুনতে পাননি। তবে পৃথক আরেকটি রেকর্ডিংয়ে দেখা গেছে যে হেলিকপ্টার থেকে সেই কলগুলো করা হয়েছিল। হেলিকপ্টারের পাইলটরা তাদের তিন মিনিটের সতর্কবার্তা কলটি ‘জয়েন্ট বেস অ্যানাকোস্টিয়া-বলিং’-এর হেলিকপ্টার ঘাঁটির মাধ্যমে স্থানান্তরের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি।

এফএএ স্বীকার করেছে যে, একে অপরের থেকে দূরে সরে যাওয়ার আগে হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানটি ক্ষণিকের জন্য খুব কাছাকাছি চলে এসেছিল। মেরিন ওয়ানের পাইলটরা বিমানটিকে দেখতে পেয়ে সাময়িকভাবে উড্ডয়ন স্থগিত করেন এবং বিমানটি নিরাপদ দূরত্বে চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর বিমানটি দ্রুত হেলিকপ্টারের ওপর দিয়ে উঁচুতে উঠে যায়। এনটিএসবি জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী বিমান দুটির মধ্যকার সবচেয়ে কম দূরত্ব ছিল পাশাপাশি মাত্র ১.৩ কিলোমিটার এবং উপর-নিচে প্রায় ৭০০ ফুট।

এনভয় এয়ার ফ্লাইটের কর্মীরা তদন্তকারীদের জানিয়েছেন, উড্ডয়নের পরপরই তারা তাদের সংঘর্ষ এড়ানো পদ্ধতি থেকে ট্রাফিকের সতর্কবার্তা পেয়েছিলেন। কিন্তু তারা হেলিকপ্টারটিকে কখনই দেখতে পাননি। জেফ গুজেটি বলেছেন যে, তিনি কন্ট্রোলারদের কোনো দোষ দেখছেন না কারণ তারা মেরিন ওয়ানের সতর্কবার্তাগুলো শুনতেই পাননি। আর যখনই তারা বুঝতে পেরেছিলেন যে হেলিকপ্টারটি উড়ছে, তখনই তারা দ্রুত পাইলটদের সতর্ক করেন এবং রেগান বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া অন্য একটি বিমানকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আরেকটি বাঁধে ভাঙন, ফের পাহাড়ি ঢলের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


নেপালে আরেকটি বাঁধে ভাঙন, ফের পাহাড়ি ঢলের সতর্কতা জারি

হিমবাহ ধস ও প্রাণঘাতী আকস্মিক প্লাবনের ট্র্যাজেডি কাটিয়ে ওঠার আগেই নেপাল-তিব্বত সীমান্তে একটি পানির বাঁধ ফের ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় নেপালে নতুন করে ধ্বংসাত্মক পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নদী অববাহিকার সাধারণ বাসিন্দা, উদ্ধারকর্মী ও নিরাপত্তাকর্মীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে নেপাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট যে স্থানে প্রথম পাহাড়ি ঢল আঘাত হেনেছিল, সেই একই স্থানে কাদা ও পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে দ্বিতীয় দফায় ভয়াবহ প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

নেপাল পুলিশ পৃথক এক সতর্কবার্তায় তিব্বতের দিকে বাঁধ ভাঙার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দ্রুত এলাকা থেকে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে নিরাপদ উচ্চতায় অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে স্বজনদের মৃতদেহ ও নিখোঁজদের উদ্ধারে যে কর্মীরা জীবন বাজি রেখে কাজ করছিলেন, নতুন ঢলের ঝুঁকিতে তাদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

এর আগে নেপাল-চীন সীমান্তের সন্নিকটে তিব্বত থেকে উৎপন্ন ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে বিশাল একটি কৃত্রিম জলাধার তৈরি হওয়া নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে আবহাওয়া দপ্তর। চীনা কর্তৃপক্ষ নেপাল সরকারকে জানিয়েছে, অতিবৃষ্টি ও ঢলে গঠিত ওই জলাধারে ইতিমধ্যেই প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আগামী কয়েক দিনে আরও ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করলে পুরো কাঠামো ধসে পড়ে নিচের দিকে বিপুল বেগে পানি নেমে আসতে পারে।

প্রসঙ্গত, বুধবার(২৬ আগস্ট) ভয়াবহ বিপর্যয়ে শত শত প্রাণহানির পাশাপাশি নেপালের বিস্তীর্ণ বসতি, সেতু, সড়ক ব্যবস্থা ও বিদ্যুৎকেন্দ্রগুলো এক লহমায় ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে যখন স্বজন ও উদ্ধারকারীরা হন্যে হয়ে খুঁজছেন, ঠিক সেই সময়ে তিব্বতের এই নতুন বাঁধ ভাঙার খবর যেন নেপালের দুর্গত মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পুলিশের অভিযানে বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ডিবি পুলিশের অভিযানে বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেপ্তার ২

‎
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার বেতুয়া বাড়ী সড়ক, পশ্চিম গোয়ালচামাত এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফাকির (৩৪)।
‎
‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজার এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় থাকা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে ফুচকা। সব মিলিয়ে জব্দ করা হয় ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা।
‎ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পুলিশের হিসাবে গাড়িটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের মোট মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
‎
‎অভিযানে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম এবং কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেন অংশ নেন।
‎
‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ

মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে নির্বাচিত হন।

ওআইসি কর্তৃক প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন এবং লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%