ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি


মিরপুর টেস্টে ভারতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারিং সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের আম্পায়ার নীতিন মেনন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বোলারদের মধ্যে হতাশা বৃদ্ধি পায়।

ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার শুরুতেই বিতর্কের সূচনা ঘটে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে জন ক্যাম্পবেলের বিরুদ্ধে পরপর দুটি এলবিডব্লিউর আবেদন করা হয়। তবে, অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন দুবারই সাড়া দেননি। প্রথম আবেদনে বাংলাদেশ রিভিউ নিলে বলের ইমপ্যাক্ট এবং স্টাম্পে লাগার ক্ষেত্রে আম্পায়ারস কল আসে। ফলে মাঠের সিদ্ধান্ত বহাল থাকে। পরবর্তী বলেও আবেদন করা হলেও বাংলাদেশ আর রিভিউ নেয়নি।

নাঈম হাসানের বোলিংয়ের সময়ও একই ধরনের হতাশার মুহূর্ত দেখা দেয়। ব্রেন্ডন কিংয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে বাংলাদেশ রিভিউ নেয়। বল ট্র্যাকিংয়ে স্টাম্পে লাগার ক্ষেত্রে আম্পায়ারস কল আসে। ফলে কিংও বেঁচে যান। এসব সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বোলারদের হতাশা বাড়লেও আম্পায়ারস কলের নিয়ম অনুযায়ী মাঠের সিদ্ধান্তই বহাল থাকে।

আরও পড়ুন: আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে শীর্ষে

যদিও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে, তবুও ওয়েস্ট ইন্ডিজের জয়ের কৃতিত্বকে অস্বীকার করা যায় না। ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসে ভর করে ৩৫.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজ অপরাজিত থাকেন ৩১ রানে। ৮ উইকেটের এই জয়ে এক দিন হাতে রেখেই ম্যাচ শেষ করে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলা করতে ওয়েস্ট ইন্ডিজ হিমশিম খেয়েছিল। বাংলাদেশের ২৭২ রানের জবাবে তারা ২৪৫ রানে অলআউট হয়। নাঈম হাসান ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিডও পেয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা। তারা মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়, ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান। নাঈমের ৫২ রানের লড়াকু ইনিংস ছাড়া বাংলাদেশের ব্যাটিংয়ে উল্লেখ করার মতো কোনো প্রতিরোধ ছিল না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৫ উইকেট এবং জোমেল ওয়ারিক্যান ৪ উইকেট নেন।

এই হারের প্রভাব বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) লড়াইয়ে পড়েছে। ম্যাচের আগে বাংলাদেশ ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ নিয়ে চতুর্থ স্থানে ছিল। হারের পর পয়েন্ট শতাংশ নেমে ৪২.৮৬-এ চলে এসেছে, অবস্থানও নেমে গেছে পঞ্চম স্থানে। আর চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত!

আরও পড়ুন: ১৪ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়সীমা কমিয়ে ২ দিনের মধ্যে হরমুজ চালুর নতুন প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


সময়সীমা কমিয়ে ২ দিনের মধ্যে হরমুজ চালুর নতুন প্রস্তাব ইরানের

হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে ইরানের নতুন প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা কমিয়ে মাত্র দুই দিনে নিয়ে আসার জন্য একটি নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার মাধ্যমে এই সময়সীমা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি উল্লেখ করেন, “কাতারি পক্ষ ইরানের এই প্রস্তাব বাস্তবায়নের মেয়াদ কমিয়ে পাঁচ দিন করার সুপারিশ করেছিল। তবে বর্তমান পর্যায়ে পৌঁছানো নতুন প্রস্তাবটিতে এই সময়সীমা মাত্র দুই দিনে কমিয়ে আনা হয়েছে।”

ইরানের শর্তগুলোর কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ইসলামাবাদ স্মারক স্বাক্ষরের পর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস করতে হবে। এছাড়া, ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় (ওয়েভার) পুনর্বহাল করা এবং কাতারসহ অন্যান্য দেশে আটকে থাকা সব ইরানি অর্থ ও সম্পদ অবিলম্বে মুক্ত করার দাবিও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওমানের সাথে আলোচিত হরমুজ প্রণালীর নির্দিষ্ট নৌ-পথগুলোর স্বীকৃতি দিতে হবে এবং বিকল্প অন্যান্য পথসমূহ বন্ধ করতে হবে।

তিনি জানান, ইরানের শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হলে তা ওয়াশিংটনের সাথে অমীমাংসিত অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করবে। সূত্র: ইরান প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের বিক্ষোভ, গ্রেপ্তারের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের বিক্ষোভ, গ্রেপ্তারের আশঙ্কা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আশঙ্কা করছে পুলিশ। বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথেই কয়েকজনকে আটক করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এই তথ্য জানায়।

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, এই কর্মসূচিতে প্রায় ৪০০ জন অংশগ্রহণ করতে পারেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন।

যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে। দেশটির সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হয়। এ কারণে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের সতর্কবার্তা দিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, "বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা জানেন যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো বেআইনি। মূলত তারা ইচ্ছাকৃতভাবে অপরাধ করার উদ্দেশ্যেই সেখানে সমবেত হচ্ছেন।"

তিনি আরও জানান, যারা বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড প্রদর্শনে প্রয়োজনীয় সহায়তা বা অন্যান্য সহযোগিতা দেবেন, তাদেরও গ্রেপ্তার করা হতে পারে। বিক্ষোভটি দুপুর ১টায় শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দ্বিতীয়বারের মতো ভোলায় মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) নিজ অর্থায়নে এবং উদ্যোগে সদর উপজেলার পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের তিনটি কেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় ৩ হাজার গরিব ও দুঃস্থ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

‘সবার জন্য সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ দূরদূরান্ত থেকে মানুষ উপস্থিত হন। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

অর্থাভাবে কিংবা দূরত্বের কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে না পারা মানুষের জন্য এই উদ্যোগ একটি নতুন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এর আগে, মাসব্যাপী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন তথ্যমন্ত্রী এবং প্রথমবার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন বাগান ইসলামিয়া আলিম মাদরাসার

আন্তর্জাতিক ডেস্ক

‎এস এম মাসুদ রানা (ত্রিশাল প্রতিনিধি)

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


‎ত্রিশালে আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন বাগান ইসলামিয়া আলিম মাদরাসার

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাদরাসা শিক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগান ইসলামিয়া আলিম মাদরাসা। উপজেলার ১৩টি মাদরাসার মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ অনন্য সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
‎
‎জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীর নাম আশরাফুন নাহার মুবিনা। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার কন্যা। তাঁর এ সাফল্য শুধু বাগান ইসলামিয়া আলিম মাদরাসার নয়, বরং সমগ্র ত্রিশাল উপজেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
‎
‎প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ত্রিশাল উপজেলার ১৩টি মাদরাসা থেকে মোট ২৯১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১১৭ জন উত্তীর্ণ এবং ১৭৪ জন অনুত্তীর্ণ হয়েছে। সমগ্র উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে বাগান ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা।
‎
‎বাগান ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এ বছর ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৫ জন উত্তীর্ণ এবং ২৪ জন অনুত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানের পাশের হার ৩৮.৪৭ শতাংশ। ফলাফলের সার্বিক চিত্র চ্যালেঞ্জিং হলেও একমাত্র জিপিএ-৫ অর্জনের কৃতিত্ব প্রতিষ্ঠানটির সুনাম ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।
‎বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান বলেন, “আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা ত্রিশাল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মহান আল্লাহ তা’আলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
‎
‎ফলাফল প্রকাশের পর থেকেই বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা কৃতী শিক্ষার্থী মুবিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি আশা প্রকাশ করেছেন, আগামী বছরগুলোতেও বাগান ইসলামিয়া আলিম মাদরাসা এ ধরনের গৌরবোজ্জ্বল সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ত্রিশালের মাদরাসা শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ :৩১/১০/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%