০৮:৩৯ পি.এম
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আশঙ্কা করছে পুলিশ। বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথেই কয়েকজনকে আটক করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এই তথ্য জানায়।
বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, এই কর্মসূচিতে প্রায় ৪০০ জন অংশগ্রহণ করতে পারেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন।
আরও পড়ুন: মালয়েশিয়া ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো
যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে। দেশটির সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হয়। এ কারণে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের সতর্কবার্তা দিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, "বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা জানেন যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো বেআইনি। মূলত তারা ইচ্ছাকৃতভাবে অপরাধ করার উদ্দেশ্যেই সেখানে সমবেত হচ্ছেন।"
তিনি আরও জানান, যারা বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড প্রদর্শনে প্রয়োজনীয় সহায়তা বা অন্যান্য সহযোগিতা দেবেন, তাদেরও গ্রেপ্তার করা হতে পারে। বিক্ষোভটি দুপুর ১টায় শুরু হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন