ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিল ছাড় নিয়ে বিরোধের জেরে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর


বিল ছাড় নিয়ে বিরোধের জেরে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা ও ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বিলের ছাড় নিয়ে বিরোধের কারণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলা চালিয়েছে একদল যুবক।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত বারোটার দিকে এই হামলার ঘটনা ঘটে। একদল যুবক হাসপাতালের সামনে জড়ো হয়ে মুহূর্তের মধ্যে তাণ্ডব শুরু করে।

অতর্কিত হামলার ফলে হাসপাতালের সামনে অংশ এবং নিচতলার রিসেপশন ভাঙচুর করা হয়। হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ইসলাম অস্বীকার করলেন হেফাজতের আমির বাবুনগরী

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ হামলায় জড়িত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিলের ওপর ছাড় দেয়ার জন্য তার স্বজনরা অনুরোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও এ নিয়ে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। এক পর্যায়ে ওই রোগী চিকিৎসা নিয়ে চলে গেলে সেখানে বেশ কয়েকজন দুর্বৃত্ত জড়ো হয়। পরে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ হামলার সঙ্গে জড়িত।

হামলার পর হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন দেখা যায়। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিটি হাসপাতাল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনী জানান, গ্রাফিক আর্টস কলেজের ভেতর থেকে লোকজন এসেছে। শুধু ভাঙচুরই নয়, লুটপাটও চালানো হয়েছে। তিনি জানান, ৫০-৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থী কিংবা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জানিয়েছেন, গাজীপুরে ভাঙচুরের ভিডিও ধারণ করার কারণে তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার সময় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এই তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ২ অক্টোবর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনে নামে। এ সময় শ্রমিক পরিচয়ধারী কিছু ব্যক্তি সহিংস হয়ে ওঠে এবং গার্মেন্টসের গেট ও প্রতিষ্ঠান ভাঙার চেষ্টা করে।

রাশেদ খাঁন বলেন, যখন তৌফিক ভিডিও ধারণ করতে যান, তখন শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে। এর ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কে বা কারা ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ০৮.০০ ঘটিকায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা সেটি প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। শ্রমিক বেশে হত্যার ঘটনা ঘটিয়ে তারা শ্রমিক বিক্ষোভ সৃষ্টি ও দেশে অরাজকতার মাধ্যমে আরেকটি ১/১১ ঘটানোর পরিকল্পনা করছে। জামায়াত-এনসিপিকে তিনি আহ্বান জানান, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন। তাদের ফাঁদে পা দিলে নিজেরাও রক্ষা পাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবর্ণচরে কলাগাছ ও কচুরিপানার সুতা বিদেশে রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


সুবর্ণচরে কলাগাছ ও কচুরিপানার সুতা বিদেশে রপ্তানি

নোয়াখালীর সুবর্ণচরের বেকার যুবক শংকর মজুমদার পরিবেশবান্ধব সুতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন, যা ফেলে দেওয়া কলাগাছ ও কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে। এই সম্ভাবনাময় সুতা বর্তমানে রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, চর আমানুল্লাহ ইউনিয়নে গড়ে ওঠা এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বহুল প্রচলিত খনার বচনে বলা হয়েছে ‘কলা রুয়ে না কেট পাত, তাতেই কাপড় তাতেই ভাত’। এই বচনটি যেন এখন নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় এলাকায় বাস্তবে রূপ নিয়েছে। ইউটিউব দেখে মাত্র ১ লাখ ২০ হাজার টাকায় একটি মেশিন কিনে শংকর মজুমদার এই অভিনব উদ্যোগ শুরু করেন। বর্তমানে ১০ থেকে ১৫ জন শ্রমিক এই কর্মযজ্ঞে কাজ করছেন এবং মাসে আয় করছেন কয়েক লাখ টাকা।

শংকর মজুমদার জানান, উৎপাদিত কলাগাছের সুতা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক চাহিদা তৈরি করেছে। বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করে প্রতি মাসে প্রায় ১০০ টন করে সুতা চাওয়া হচ্ছে, তবে পর্যাপ্ত পুঁজি ও মেশিনের স্বল্পতার কারণে সেই চাহিদা অনুযায়ী জোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্রমিক মিঠুন বলেন, "আমরা প্রথমে কলাগাছ সংরক্ষণ করি পরে কলাগাছ থেকে সুতা তৈরি করা হয়। সুতা তৈরি করার পর ওয়াশ করা হয়, ওয়াশ করার পর এগুলাকে রোদে দেওয়া হয়। রোদ দেওয়া হয়ে গেলে এগুলাকে প্যাকেটিং করা হয়।"

উদ্যোক্তার সহকর্মীরা জানান, প্রথমে কলাগাছ ও কচুরিপানা সংগ্রহ করে তা থেকে কাঁচামাল তৈরি করা হয়। এরপর মেশিনের মাধ্যমে সুতা বের করে তা ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর তা সঠিকভাবে প্যাকেটিং করে বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।

বর্তমানে এখানকার কলাগাছের সুতা প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা এবং কচুরিপানার সুতা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে কলাগাছের সুতা চীন এবং কচুরিপানার সুতা ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। এছাড়া সুতা তৈরির পর অবশিষ্ট বর্জ্য বা ওয়েস্টেড অংশগুলোও ফেলে দেওয়া হচ্ছে না। এসব বর্জ্য প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা নার্সারিতে কোকোডাস্ট তৈরিসহ গোখাদ্য হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এক সময়ে যেসব কাঁচামাল বা গাছ কেটে ফেলে দেওয়া হতো, তা দিয়ে যে মূল্যবান সুতা তৈরি করে অর্থনীতিতে অবদান রাখা সম্ভব তা এই অঞ্চলের মানুষের কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল। তবে শংকরের এই সফলতায় এলাকার যুবকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এই কারখানা দেখতে আসছেন এবং অনেকে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন।

তবে স্থানীয়রা মনে করছেন, এই সম্ভাবনাময় শিল্পকে টিকিয়ে রাখতে এবং এর পরিধি আরও বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত পুঁজি অত্যন্ত জরুরি। বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক এই গুরুত্বপূর্ণ অবদানের পেছনের উদ্যোক্তাদের পাশে সরকার দাঁড়াবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এ প্রসঙ্গে যুব উন্নয়ন কর্মকর্তা খুরশীদ আলম বলেন, "শংকর নামে একজন উদ্যোক্তা ইতোমধ্যে কলাগাছ এবং কচুরিপানা থেকে সুতা তৈরির একটা প্রকল্প হাতে নিয়েছে এবং বাণিজ্যিকভাবে নোয়াখালী, বগুড়া এবং দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় সেগুলো বাজারজাত করছে। যুব উন্নয়ন অধিদফতর এ ধরনের উদ্যমী যুবকদের পাশে সবসময় আছে এবং থাকবে।"

তিনি আরও বলেন, "আমি আশা করব যে শংকর মজুমদার যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন অর্থনৈতিক সংগঠন বিশেষ করে আমাদের গ্রামীণ ব্যাংক এবং আমাদের যে কর্মসংস্থান ব্যাংক আছে এগুলো থেকে কীভাবে তাকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়া যায় সেই ব্যাপারে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি।"

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, "চর আমানউল্লাহ ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা, আমাদের পরিবেশে প্রাপ্ত খুবই একটি সহজলভ্য উপাদান কচুরিপানা এবং কলাগাছ থেকে সুতা তৈরির প্রযুক্তিগত এক উদ্যোগ গ্রহণ করেছেন। এটি অত্যন্ত আশাব্যাঞ্জক একটি খবর। আমরা সুবর্ণচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।"

তিনি আরও বলেন, "এ ধরনের তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা নতুন কিছু করার চেষ্টা করছেন তাদেরকে উৎসাহিত করবে। আর যারা এ ধরনের উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যেতে চান, ব্যবসায় বিনিয়োগ করতে চান এবং যাদের বিনিয়োগ করার প্রয়োজন আছে, যাদের অর্থের প্রয়োজন আছে; আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক যেগুলো আছে যারা বিনিয়োগ করতে কিংবা লোন দিতে আগ্রহী, সেই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সাধনে অবশ্যই ভূমিকা রাখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ষষ্ঠ

শীতকালীন আগমনের বার্তা আসার পরেও ঢাকার বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর রূপে রয়ে গেছে। আজ ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এই মেগাসিটি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এদিন বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৫৪। ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতা যথাক্রমে ২৪১ ও ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, যার স্কোর ১৬৪। পঞ্চম স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, যার স্কোর ১৬১।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরের বাতাসের মান কতটা নির্মল বা দূষিত তা লাইভ বা তাৎক্ষণিক সূচক হিসেবে জানিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ বলে ধরা হয়।

আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা আবশ্যক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ নভেম্বরের খেলার সূচিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


৪ নভেম্বরের খেলার সূচিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

আজ (৪ নভেম্বর) নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশগ্রহণ করবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি, যাদেরকে ফুটবলের জায়ান্ট হিসেবে বিবেচনা করা হয়।

১ম ওয়ানডে

নিউজিল্যান্ড–ভারত

সকাল ৮টা, সনি স্পোর্টস ১ ও ৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ফেনেরবাচে–লিভারপুল

রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ১

এইকে এথেন্স–রিয়াল মাদ্রিদ

রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ২

স্লাভিয়া প্রাগ–আর্সেনাল

রাত ২টা, সনি স্পোর্টস ১

লাইপজিগ–ম্যান সিটি

রাত ২টা, সনি স্পোর্টস ২

ডর্টমুন্ড–বেতিস

রাত ২টা, সনি স্পোর্টস ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%