ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভারতের কাছে পাকিস্তানের হার, সৌহার্দ্য ও সম্প্রীতির ম্যাচে উত্তেজনা


ভারতের কাছে পাকিস্তানের হার, সৌহার্দ্য ও সম্প্রীতির ম্যাচে উত্তেজনা

চীরবৈরি দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃশ্য ফুটে উঠেছিল। ম্যাচের শুরুতে ভারত ও পাকিস্তানের ফুটবলাররা একে অপরের সাথে হাত মেলান। মাঠের লড়াইয়ে পাকিস্তান প্রথমে প্রতিরোধ গড়তে সক্ষম হচ্ছিল না। প্রথমার্ধেই ভারত, যারা দ্বিতীয় সারির দল নিয়ে খেলছিল, তিন গোলে এগিয়ে যায়। যদিও যোগ করা সময়ে পাকিস্তান দুই গোল করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারেনি।

ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারত পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করেছে।

বিস্তারিত আসছে …

আরও পড়ুন: সাফের আন্তর্জাতিক ফুটবল আসরে চিকিৎসাসেবার দায়িত্বে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়

আমেরিকার প্রথম মুসলিম সিনেটর হিসেবে আবদুল এল-সাইয়েদের বিজয়, ব্যাপক ইসলামবিদ্বেষী আক্রমণ সত্ত্বেও, দেশের মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। তবে ভোটাররা ইলিনয়, মিশিগান ও ওয়াশিংটন ডিসিতে এল-সায়েদকে সমর্থন করেছেন মূলত জীবনযাত্রার ব্যয় কমানো, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ইসরায়েলকে মার্কিন অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতির কারণে।

নির্বাচনী প্রচারণার সময় এল-সায়েদ আমেরিকায় ধর্মীয় চরমপন্থা বিষয়ক ধারণাকে চ্যালেঞ্জ জানান, তিনি রক্ষণশীল খ্রিস্টান আইনপ্রণেতাদের সেই সুনির্দিষ্ট প্রচেষ্টার দিকে ইঙ্গিত করেন, যার লক্ষ্য হলো গির্জা ও রাষ্ট্রের মধ্যকার বিভাজনকে ভেঙে ফেলা। দুই সপ্তাহ আগে এক জনসভায় এক তরুণ তাঁকে ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের কর্মকা-কে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। এল-সায়েদ তা করেন।

এরপর নিজেকে খ্রিষ্টান পরিচয় দেওয়া ওই তরুণকে এল সায়েদ প্রশ্ন করেন, দেশের আইন অনুযায়ী একই ভাবে খ্রিস্টান ধর্মীয় মতবাদ অন্তর্ভুক্ত করার যেকোনো প্রচেষ্টাকে তিনি প্রত্যাখ্যান করবেন কিনা? রক্ষণশীল রিপাবলিকান সিনেটর জশ হাওলির সাবেক কর্মী ওই তরুণ তাতে অস্বীকৃতি জানান। জবাবে এল-সায়েদ বলেন, “আমার নয়, বরং আপনারই সংবিধান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।”

‘ইউনিটি অ্যান্ড জাস্টিস ফান্ড’-এর বাসিম এলকাররা জানান, মুসলিম বিদ্ধেষী এসব আক্রমণ ভোটারদের সংগঠিত হতে উদ্বুদ্ধ করেছে। তাদের সংগঠন ডেট্রয়েটের মুসলিম ও মধ্যপ্রাচ্যীয় বংশোদ্ভূতদের এলাকায় ১ লাখ ৩৫ হাজার দরজায় কড়া নেড়ে প্রচার চালিয়েছিল। এলকাররা বলেন, “এসব আক্রমণ আমাদের কমিউনিটিকে এমন ভাবে সংগঠিত করতে সাহায্য করেছে, যা আগে কখনো হয়নি।”

তার এই নির্বাচনী প্রচারণার ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচিত হওয়ার পরপরই। সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্স এল-সায়েদের মায়ের সঙ্গে আল-কায়েদার যোগসূত্র থাকার অভিযোগ তোলেন; প্রেসিডেন্ট ট্রাম্প তাকে “নিষ্ঠুর, সহিংস জিহাদি” বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, তিনি খ্রিস্টান ও বড়দিনের জন্য হুমকি।

বর্তমানে ইসলাম নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ১১ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের চেয়েও বেশি নেতিবাচক ও বিভক্ত। টেক্সাসের রিপাবলিকান গ্রেগ অ্যাবট এবং কেন প্যাক্সটন, যারা উভয়ই মঙ্গলবারের নির্বাচনে পরাজিত হয়েছেন, মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর তদন্ত চালিয়েছিলেন, ইসলামি আচার-অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে ছিলেন এবং স্কুলগুলোতে বাইবেল পাঠ বাধ্যতামূলক করেছিলেন।

এল-সায়েদ একসময় ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যদিও পরবর্তীতে তিনি তার অবস্থানে কিছুটা নমনীয় হন। তার এই সমালোচনা মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও ইহুদি ভোটারদের তা থেকে দূরে সরিয়ে দেয়। তবে, ইলিনয় স্কুল বোর্ডের সদস্য ২৮ বছর বয়সী বুশরা আমিওয়ালা প্রজনন অধিকার এবং স্কুল ব্যবস্থার ওপর জোর দিয়েছেন, যেখানে সায়েদের মূল বার্তা ছিল: “রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা, মানুষের পকেটে অর্থ ফিরিয়ে আনা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”

পিউ-এর তথ্য অনুযায়ী, আমেরিকার মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ হলো মুসলিম, এবং তারা একটি ক্রমবর্ধমান পরিবর্তনশীল ভোটার গোষ্ঠী হিসেবে গড়ে উঠছে। ইসরায়েল বিষয়ে বাইডেনের নীতির কারণে আরব আমেরিকানদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, তা ২০২৪ সালের নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যকে ট্রাম্পের পক্ষে নিয়ে যেতে ভূমিকা রেখেছে।

ভোটাররা এবার এর পাশাপাশি মুসলিমবিদ্বেষ, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধিতার মতো বিষয়গুলোকেও উল্লেখ করেছেন। মুসলিম প্রার্থী অ্যাডাম হামাউই এবং দারিয়ালিজা আভিলা শেভালিয়ার প্রতিনিধি পরিষদে আসন জিতেছেন। ৬৬ বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান ওয়াফিক ফাউর বলেন, “ইসলাম আমাদের শেখায় নিজের প্রতি যেভাবে তাকাই, প্রতিবেশীর প্রতিও সেভাবেই তাকাতে এবং অন্যদের সাহায্য করতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা করে সহকর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগে শিক্ষিকা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা করে সহকর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগে শিক্ষিকা কারাগারে

বরিশালের মুলাদীর এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তিনি প্রবাসী স্বামীর কষ্টার্জিত অর্থে পড়াশোনা করে সরকারি চাকরি পাওয়ার পর সহকর্মী শিক্ষকের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। স্বামীর অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালত ওই শিক্ষিকা এবং তার কথিত প্রেমিককে কারাগারে পাঠিয়েছে। এই ঘটনায় শিশু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ওই শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী মনির হোসেন চৌধুরী মেহেন্দীগঞ্জ উপজেলার আসোলী সন্তোষপুর গ্রামের বাসিন্দা। ২০১২ সালে তিনি মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের নাসরিন সুলতানাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বিয়ের পর নাসরিনের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দেখে মনির তাকে সহযোগিতা করেন। তিনি প্রবাসে থেকে স্ত্রীর পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করেন। পরে নাসরিন মুলাদীর কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পান।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে চাকরির সুবাদে নাসরিন বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের তারিকুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে ২০২৪ সালে তারিকুলকে ভোলার একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। তবে তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বলে মনির অভিযোগ করেন। গত জুলাইয়ে নাসরিন মনিরকে তালাক দিয়ে তারিকুলকে বিয়ে করেন এবং এ সময় মনিরের টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে, ২০ জুলাই মনির হোসেন বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাজিরহাট) আমলি আদালতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, তারিকুল ইসলাম এবং তাদের সহযোগী জাহেদুল ইসলামকে আসামি করা হয়।

মামলায় গত সোমবার (২ নভেম্বর) নাসরিন সুলতানা ও তারিকুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, তাদের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খানের স্বাক্ষরিত অফিস আদেশে নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মনির হোসেন চৌধুরী অভিযোগ করেন, নাসরিন তার প্রবাসের উপার্জিত টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন এবং বর্তমানে তিনি দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তিনি ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৈমিত্তিক ছুটি নিয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা আদালতে হাজির হয়েছিলেন। পরে তিনি কারাগারে যান। শিশু কল্যাণ ট্রাস্ট তাকে সাময়িক বরখাস্ত করেছে। মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন

৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এই ঐতিহাসিক দিনে দেশবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোঃ আনহার মিয়া জার্মান যুবদলের সভাপতির দায়িত্ব পালনকালে দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও প্রবাসে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্বের মেয়াদ শেষ হলেও দলের প্রতি তাঁর ভালোবাসা, আনুগত্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এখনো অব্যাহত রয়েছে।

তিনি বিশ্বাস করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ছাড়পত্র প্রদান করা হয়েছে। এক মাস আগে স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে টিসি প্রদান করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী ইতোমধ্যে ছাড়পত্র গ্রহণ করেছে।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক স্লোগান দিতে থাকে। তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে শুরু হয় নানা প্রতিক্রিয়া ও সমালোচনা।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ওই কমিটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

টিসি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি রয়েছেন। এছাড়া অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজীও রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই তিনি বাস্তবায়ন করেছেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘যা কিছু হয়েছে, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া এ প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এমন বড় সিদ্ধান্তের প্রভাব কী হবে, তা নিয়েও স্থানীয় মহলে চলছে নানা আলোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%