০৬:০৬ পি.এম
জাতীয় স্টেডিয়ামে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্ট সফলভাবে সম্পন্ন হলো।
ট্র্যাক ও ফিল্ডের এই রোমাঞ্চকর লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা জিতেছেন ফরিদপুরের ইমা খানম, রংপুরের আহাতাব নূর, রাজশাহীর মোহাম্মদ আমান এবং মারিয়া।
ফিল্ড ইভেন্টে লং জাম্পের ছন্দময় নৈপুণ্যে দর্শক ও বিচারকদের নজর কেড়েছেন প্রতিযোগীরা।
আরও পড়ুন: আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ
মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম (৪.৬২ মিটার)। দ্বিতীয় স্থানে অবস্থান করেছেন খুলনা অঞ্চলের ইভা (৪.৪৬ মিটার)। তৃতীয় স্থান গ্রহণ করেছেন রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা (৪.২৮ মিটার)।
ছেলেদের বিভাগে সবচেয়ে বড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর (৬.১৯ মিটার)। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজশাহী অঞ্চলের ইকরাম (৬.১৭ মিটার)। তৃতীয় অবস্থানে আছেন কুমিল্লা অঞ্চলের নাহিদ হোসেন (৫.৯৮ মিটার)।
ট্র্যাকে গতির তীব্র লড়াইয়ে পুরুষ বিভাগে রাজশাহী এলাকার আমান এবং নারী বিভাগে মারিয়া প্রথম স্থান অধিকার করে দ্রুততম খেতাব অর্জন করেন।
ছেলেদের ২০০ মিটারে প্রথম স্থান অধিকার করেছেন রাজশাহীর মোহাম্মদ আমান (সময়: ২৩.৮৭ সেকেন্ড)। দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রামের জাওয়াদ কাদের (সময়: ২৩.৯০ সেকেন্ড)। তৃতীয় স্থানে রয়েছেন বরিশালের মাহাদী মোহাম্মদ (সময়: ২৪.৯০ সেকেন্ড)।
আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম
মেয়েদের ২০০ মিটারে প্রথম স্থান অধিকার করেছেন মারিয়া (সময়: ২৮.৯৯ সেকেন্ড)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনার অধরা ঐশী (সময়: ২৯.১৬ সেকেন্ড)। তৃতীয় স্থানে আছেন ময়মনসিংহের রাফিয়া আক্তার (সময়: ২৯.৮৫ সেকেন্ড)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন