ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চা বাগান থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার লজ্জাবতী বানর


চা বাগান থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার লজ্জাবতী বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি বিরল প্রজাতির বন্য প্রাণী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার জেরিন চা বাগান এলাকা থেকে স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, সকালে জেরিন চা বাগানে যাওয়ার পথে রাস্তার পাশে আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পান খোকন মাদ্রাজি ও সাগর কাহার নামে দুই চা-শ্রমিক। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

পরে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন। তবে বিরল এই বন্য প্রাণীটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিষয়টি বন বিভাগকে জানানো হয়।

খবর পেয়ে অনির্বাণ সেনগুপ্ত আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বর্তমানে প্রাণীটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, সকালে আহত লজ্জাবতী বানরটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে উদ্ধারকেন্দ্রে এর প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।

তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আবরণযুক্ত (ইনসুলেটেড) বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য অনুরোধ করে আসছি। কিন্তু এখনো পুরো এলাকায় তা বাস্তবায়ন হয়নি। ফলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের আওতাধীন শ্রীমঙ্গলের বন্যপ্রাণীরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকার গুরুত্ব দিচ্ছে: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকার গুরুত্ব দিচ্ছে: মাহ্দী আমিন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নবাগত শিক্ষার্থীদের আধুনিক কৃষি, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন।

রোববার (২৬ জুলাই) দুপুরে শেকৃবির ছাত্র-শিক্ষক অডিটোরিয়ামে আয়োজিত লেভেল-১, সেমিস্টার-১ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শুধু দেশের কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানো বা গবেষণাতেই ভূমিকা রাখেনি, বরং বিশ্বদরবারেও এর এলামনাইদের অনবদ্য অবদান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে প্রথম কেবিনেট বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে। সারাদেশে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে, এর মাধ্যমে কৃষকরা সুলভ মূল্যে বীজ, সার, কীটনাশক ও আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়ার সুবিধা পাচ্ছেন।

কৃষি পণ্যের সঠিক বাজারজাতকরণ ও প্রসেসিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ফল ও সবজি নষ্ট হওয়া রোধে এবং ঢাকায় দাম নিয়ন্ত্রণে রাখতে দক্ষ সাপ্লাই চেইন গড়ে তোলা জরুরি। আম থেকে চাটনি কিংবা টমেটো থেকে সস তৈরি এমন ভ্যালু এডিশন বা বহুমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন অপচয় কমবে, অন্যদিকে রপ্তানিমুখী শিল্পের নতুন সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আশ্বাস দেন যে, বর্তমান গণতান্ত্রিক সরকার তরুণদের আকাঙ্ক্ষা ও মেধার মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে শিক্ষার্থীরা গবেষণায় নামতে চায় কিংবা কৃষি উদ্যোক্তা হতে চায়, তাদের প্রয়োজনীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সব সহযোগিতা সরকার দেবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা দরে, এই পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত দেশের ভিতরে প্রবাসীরা ২২৯ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। এর মধ্যে ২২ থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ১২ কোটি ৯০ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছিলেন। এই হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

গত ২২ জুলাই পর্যন্ত দেশে প্রবাসীরা ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। প্রতি ডলার ১২২ টাকা দরের হিসেবে, এর স্থানীয় মুদ্রায় পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার জনসম্মুখে মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার জনসম্মুখে মেসি

আর্জেন্টিনাকে বিশ্বকাপে রানার্সআপ বানিয়ে লিওনেল মেসি রোজারিও শহরে ফিরে আসার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিলেন।

বিশ্বকাপের পর যখন মেসি ছুটিতে ছিলেন, তিনি পারিবারিক ক্লাব লিওনেস এবং সেন্ট্রাল কর্দোবার মধ্যে প্রিমেরা সি'র ২১তম রাউন্ডের ম্যাচটি দেখতে গিয়েছিলেন।

ম্যাচ শুরু হওয়ার পর মেসি হুডি পরে উনিয়ন দে আররোয়ো সেকোর আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে পৌঁছেন। তবে, তিনি নিজেকে অদৃশ্য রাখতে পারেননি। টিভি ক্যামেরা এবং দর্শকদের মোবাইল ফোনে গোলপোস্টের পেছনের ভিআইপি বক্সে বসে থাকা আর্জেন্টাইন অধিনায়ককে ধরা পড়ে।

মেসি, বরাবরের মতো, ভক্তদের ভালোবাসার জবাব দেন এবং বিশেষ করে শিশু সমর্থকদের শুভেচ্ছায় সাড়া দেন। কিন্তু মাঠের পরিস্থিতি তার জন্য হতাশাজনক ছিল, কারণ মার্কোস কর্দোবা ও ফ্রাঙ্কো ফার্নান্দেজের গোলে লিওনেসকে ২-০ ব্যবধানে পরাজিত করেন কর্দোবা।

এই হারের ফলে ক্লাবটির সভাপতি এবং মেসির বড় ভাই মাতিয়াস মেসির নেতৃত্বে লিওনেস ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’তে চতুর্থ স্থানে রয়ে গেছে। এর ফলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কানুয়েলাসের কাছে যাওয়ার সুযোগও তারা হারিয়ে ফেলেছে।

গত রোববার (১৯ জুলাই) বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দলের বেশিরভাগ সদস্য বুয়েনস আইরেসে ফিরেছিল, যেখানে বিপুল সংখ্যক সমর্থক তাদের অভ্যর্থনা জানান। কিন্তু মেসি সরাসরি রোজারিওতে চলে যান, যাতে তিনি ফুনেসে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন।

এই ছুটি চলবে যতদিন না তাকে ইন্টার মিয়ামিতে যোগ দিতে হয়। তবে, ক্লাবটি তার ফেরার নির্দিষ্ট তারিখ জানায়নি। কয়েক দিন আগে ইন্টার মিয়ামির কোচ গিয়ের্মো হয়োসও বলেছেন, 'মেসির ফেরার কোনো নির্দিষ্ট তারিখ নেই।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক কর্মীদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


ব্যাংক কর্মীদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

এখন থেকে কোনো ব্যাংক কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে, বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে যে তা চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ দুই মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের পুরোনো নিয়মটিকে সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে, এই একটি মাত্র পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%