ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংক কর্মীদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক


ব্যাংক কর্মীদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

এখন থেকে কোনো ব্যাংক কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে, বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে যে তা চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ দুই মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের পুরোনো নিয়মটিকে সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে, এই একটি মাত্র পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে ২৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে ২৩ দিনের ছুটি

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন করে ছুটি থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের অবকাশ পাবেন শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ১২ দিন পাঠদান বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং ৩ দিন দিবসভিত্তিক সরকারি ছুটি। সরকারি ছুটিগুলো হলো- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী।

এ মাসে ক্লাস অনুষ্ঠিত হবে ১৯ দিন।

এদিকে সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটি ও দিবস মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই মাসেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ছুটি বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৯ বছরে বয়সে গোল করে ‘কিং কাজুর’ নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


৫৯ বছরে বয়সে গোল করে ‘কিং কাজুর’ নতুন ইতিহাস

বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। পেশাদার ফুটবলে গোল করে ৫৯ বছর বয়সে তা আবারো মনে করিয়ে দিলেন কাজুইয়োশি মিউরা, যিনি বিশ্বজুড়ে ‘কিং কাজু’ নামে পরিচিত।

২০১৭ সালে ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে গিনেস বুকে নাম তুলেছিলেন কাজু। এবার ৫৯ বছর ১৪৯ দিন বয়সে গোল করে জাপানের এই কিংবদন্তি যেন তার রেকর্ডটা ‘অমর’ করে ফেললেন।

গতকাল শনিবার (২৫ জুলাই) জাপানের এমপেরর’স কাপে ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলে ইওয়াকি ফুরুকাওয়াকে হারিয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে দলের পঞ্চম গোল করেন কাজু।

সতীর্থের দারুণ কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান কাজু। ২০২২ সালের নভেম্বরের পর এটিই তার প্রথম গোল। গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এর তিন মিনিট পরই তাকে তুলে নেন ফুকুশিমার কোচ।

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কাজুর। এর ফলে তিনি পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে বিরল এক কীর্তি।

১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাজুর। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও নিজ দেশ জাপানের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯টি ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল।

বর্তমানে অবসরের কোনো পরিকল্পনা নেই কিং কাজুর। তিনি আগেই জানিয়েছেন, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে, এমন অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। রবিবার তারা প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করছে। খবরটি আল জাজিরার মাধ্যমে জানা গেছে।

লেবাননের সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে বা ধ্বংস করেছে।

এছাড়া, নাবাতিয়েহর কফর তেবনিত, বিনত জবেইলের হাদ্দাথা ও কোনিন, টাইর অঞ্চলের নাবা ইবল আল-সাকি, আল-মানসুরি, বায়ত আল-সাইয়্যাদ এবং মাজদাল জুন এলাকায় গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনারা মার্কাবা এলাকায় জলপাই বাগানে আগুন দিয়েছেন এবং লিতানি নদী কর্তৃপক্ষের একটি প্রকল্প বিস্ফোরক দিয়ে নষ্ট করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন আজিজুর রহমান টাইগার, যিনি তার আপন খালাতো ভাই।

এই মামলা রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে দায়ের করেন। ডিপজলের খালাতো ভাই এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টাইগার এ মামলাটি করেন।

মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ডিপজলের ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছেন, আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের ডিসিকে বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা এবং দেশ-বিদেশে পরিচিতিতে ঈষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর ধারাবাহিকতায়, ডিপজলের ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

সেখানে অভিযোগ করা হয়েছে, টাইগারের নির্দেশে গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০-১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে। তবে জিডি তদন্তে পুলিশ টাইগারের সংশ্লিষ্টতা পায়নি। পরদিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট দেন।

এদিকে, টাইগার দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। তিনি উল্লেখ করেন যে, ডিপজল ওই সম্পত্তি তার নামে দাবি করে তাকে সমাজে হেয় করার চেষ্টা করতে চেয়েছেন।

বাদীপক্ষ অভিযোগ করেন যে, ডিপজল শুধুমাত্র ফেসবুক পোস্টে থেমে যাননি, বরং টেলিভিশন, বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করে। এতে টাইগারের সামাজিক সম্মানহানী এবং ব্যবসায়িক সুনাম সহ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%