০৪:২৬ পি.এম
ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘সৌদিয়া’। পূর্বে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরও প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই রুটে সংস্থাটির সরাসরি ফ্লাইট কার্যক্রম শুরু হতে পারেনি।
যাত্রীচাহিদা বৃদ্ধি এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য সৌদিয়া যাবতীয় প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে বিদ্যমান আঞ্চলিক ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে উড়োজাহাজ ও যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার শতভাগ নিশ্চয়তা না পাওয়ার কারণে শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে বেশ কিছুদিন ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন