ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে: সিনিয়র সচিবের নিশ্চয়তা


ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে: সিনিয়র সচিবের নিশ্চয়তা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কমিশন নিশ্চিত করেছে যে, ভোটাররা যেন সম্পূর্ণ নির্বিঘ্নে ও নিরাপদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পুরো নির্বাচনী এলাকায় নির্বাচন তদারকির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একইসঙ্গে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

ভোটারদের মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ধরনের সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই এবং ভোটাররা সম্পূর্ণ নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, বিএনপিকে অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।

তিনি বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির বলি হয়েছেন অসংখ্য মানুষ। বিএনপির সন্ত্রাসের শিকার মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের নিথর দেহ দেখে কেঁদেছিল পুরো দেশ। এবার নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হলেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। বিএনপির এমপির দুই ছেলের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।’

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নির্বাক অবস্থান বিস্ময়কর বলে তিনি উল্লেখ করেন। সাদিক কায়েম বলেন, প্রতিবাদ যদি দলীয় স্বার্থ আর রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে জিম্মি হয়ে পড়ে, তাহলে সেই ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, গত দুই বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। দলীয় প্রশ্রয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। অপরাধ যত গুরুতর হোক না কেন, নামেমাত্র বহিষ্কার করে এসব অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। সাদিক কায়েম জানান, প্রতিহিংসার রাজনীতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়।

তিনি বিএনপিকে আহ্বান জানান যে, এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে এই অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির অমর একুশে হলে ১০ শিক্ষার্থী পেলেন প্রভোস্ট অ্যাওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


ঢাবির অমর একুশে হলে ১০ শিক্ষার্থী পেলেন প্রভোস্ট অ্যাওয়ার্ড

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ ‎ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ১০ জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং ৩৪ জন শিক্ষার্থী অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন।

গতকাল সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি ছাত্রদের হাতে এই অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. আবদুস সালাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "মেধাবী শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক বেশি। মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে জাতির সেই প্রত্যাশা পূরণ করতে হবে।" তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অ্যালামনাই নেটওয়ার্কিং শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ ছাড়া হলের আবাসিক শিক্ষক ড. মো. মাহফুজুর রহমান খানসহ হল সংসদের ভিপি ও জিএস বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী আবাসিক শিক্ষক ড. মো. শরীফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শৃঙ্খলা ও সেবার মান বাড়ানোর নির্দেশ -পুলিশ সুপারের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শৃঙ্খলা ও সেবার মান বাড়ানোর নির্দেশ -পুলিশ সুপারের

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং জনসেবার মান বাড়ানোর প্রত্যয়ে ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর (বুধবার) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মেরিন সুলতানা।

অধিবেশনের শুরুতে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং পেশাগত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উত্থাপিত বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

ফোর্সদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, "পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত করতে হবে। এজন্য প্রতিটি সদস্যকে কঠোরভাবে সার্ভিস রুলস ও ড্রেস রুলস মেনে চলে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।" তিনি জনসাধারণের সাথে সর্বোচ্চ উত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ব্যারাকে উন্নত খাবার পরিবেশন, স্বাস্থ্য সচেতনতা এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া ছুটি ও টিএ (ভ্রমণ ভাতা) বিল পাসের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার জন্য তাগিদ দেন।

এদিকে পুলিশ সদস্যদের কর্মতৎপরতা, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিগত মাসের কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।

উক্ত কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) জনাব মোঃ শাহ্ আলমসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সব স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ কল্যাণ ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের নিয়মিত উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিলমারী–রৌমারী নৌপথে ফেরি ও কর্মী উধাও, কোটি টাকার উন্নয়ন নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


চিলমারী–রৌমারী নৌপথে ফেরি ও কর্মী উধাও, কোটি টাকার উন্নয়ন নিয়ে উদ্বেগ

কুড়িগ্রামের চিলমারী–রৌমারী নৌপথে ফেরি চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। ফেরিগুলো ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ফেরি পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অন্যত্র সংযুক্ত করা হয়েছে। ঘাটের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। এই অবস্থায় ৩৪৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চিলমারী নদীবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী–রৌমারী নৌপথে ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু নাব্যতা সংকটের কারণে চলতি বছরের ১৪ আগস্ট থেকে ফেরি চলাচল আবার বন্ধ রয়েছে। নদী খননের উদ্যোগ নেওয়া হলেও ফেরি সার্ভিস পুনরায় চালু না হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে ফেরি কুঞ্জলতা এবং পরে কদমকে মেরামতের জন্য ডকইয়ার্ডে নেওয়ার কথা বলে ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বর্তমানে কুঞ্জলতাকে চাঁদপুর ঘাটে এবং কদমকে ভোলা ঘাটে সংযুক্ত করা হয়েছে। ফেরি দুটি অন্য ঘাটে সংযুক্তির বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন বলে জানা গেছে। ফলে ফেরি দুটি মেরামতের জন্য নেওয়া হয়েছে, নাকি অন্য ঘাটে কাজে লাগানো হচ্ছে—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে, চিলমারী ঘাটে বাণিজ্য, মেরিন, হিসাব, প্রকৌশল ও ফেরি পরিচালনাসহ বিভিন্ন কাজে যুক্ত প্রায় ৪৮ কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনকে ধাওয়াপাড়া নদীবন্দর, ঢাকা-কাশীপুর, আরিচা ঘাটসহ বিভিন্ন স্থানে সংযুক্ত বা বদলি করা হয়েছে। চিলমারী কলেজ মোড়ের অস্থায়ী কার্যালয়টিও ছেড়ে দেওয়া হয়েছে।

চিলমারী নদীবন্দরের সাবেক সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ মন্তব্য করেন, “এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দেশের অন্যান্য ফেরিঘাটে সংযুক্ত করা হয়েছে। ফেরি চালু করা হলে তাঁদের আবার এ ঘাটে নিযুক্ত করা হবে।”

তবে ফেরি সার্ভিস পুনরায় চালুর নির্দিষ্ট সময়সীমা এবং ফেরি দুটি কবে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। চিলমারী–রৌমারী নৌপথে ফেরি চালু থাকলে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নদী পারাপার সহজ হয়। ফেরি বন্ধ থাকলে বিকল্প পথে চলাচলে সময় ও ব্যয় বাড়তে পারে, যা ব্যবসায়ী, ট্রাকচালক ও নিয়মিত যাতায়াতকারী মানুষদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাদেকুর রহমান নামে এক ট্রাকচালক বলেন, “ফেরি বন্ধ থাকায় আমাদের বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি জ্বালানি খরচও বাড়ছে। সময়মতো পণ্য পৌঁছাতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত ফেরি সার্ভিস চালু হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “চিলমারী–রৌমারী নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এখান থেকে ফেরি তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ কম গুরুত্বপূর্ণ অনেক ফেরিঘাটে সার্ভিস সচল রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছি। আমি সংসদে নোটিশ দিয়েছি। আগামী সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%