১১:৩১ পি.এম
"দ্রুততাই আমাদের প্রতিশ্রুতি" এই মূলমন্ত্রকে সামনে রেখে গতকাল বিকেলে মিরপুর-১০-এ উদ্বোধন করা হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি। উদ্বোধনটি সম্পন্ন করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
বাংলাদেশ ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রমে নতুন এই সেবাকেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসেবা এখন আরো সহজ ও কাছে পৌঁছাবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেবাকেন্দ্রটি পরিচালনা করবে স্পীডি। স্পীডি এর পরিচালকরা জানান, "জনগণের দোরগোড়ায় ডাকসেবা আরো সহজে ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এই উদ্যোগ, একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে।" পরিচালকরা আরো জানান, এ সেবাকেন্দ্রটি শুক্র ও শনিবারসহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকসেবা প্রদান করবে। তাদের লক্ষ্য হলো, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই সেবা পৌঁছে দেওয়া।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন