০৪:১৬ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, বিএনপিকে অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।
তিনি বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির বলি হয়েছেন অসংখ্য মানুষ। বিএনপির সন্ত্রাসের শিকার মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের নিথর দেহ দেখে কেঁদেছিল পুরো দেশ। এবার নিজ দলের ক্যাডারদের হাতে নিহত হলেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। বিএনপির এমপির দুই ছেলের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।’
স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নির্বাক অবস্থান বিস্ময়কর বলে তিনি উল্লেখ করেন। সাদিক কায়েম বলেন, প্রতিবাদ যদি দলীয় স্বার্থ আর রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে জিম্মি হয়ে পড়ে, তাহলে সেই ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
তিনি আরও বলেন, গত দুই বছরে বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। দলীয় প্রশ্রয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। অপরাধ যত গুরুতর হোক না কেন, নামেমাত্র বহিষ্কার করে এসব অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে। সাদিক কায়েম জানান, প্রতিহিংসার রাজনীতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়।
তিনি বিএনপিকে আহ্বান জানান যে, এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে এই অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন