ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

গত বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এখন শুক্রবার (২ অক্টোবর) সেই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

এদিকে, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও সোনার দাম বাড়ানো হয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আরও পড়ুন: চাহিদার চেয়ে বেশি ফল আমদানি, তবু দাম নাগালের বাইরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২-০ থেকে ২-২, শেষ মুহূর্তে গ্রিসের জয় কেড়ে নিল নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


২-০ থেকে ২-২, শেষ মুহূর্তে গ্রিসের জয় কেড়ে নিল নেদারল্যান্ডস

গ্রিস ২-২ নেদারল্যান্ডস

কিছু দিন আগে খুব কম সংখ্যক ফুটবলপ্রেমী ভাবতে পেরেছিলেন যে, উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে গ্রিস অবস্থান করবে।

যেখানে জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল রয়েছে, সেই সঙ্গে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সার্বিয়া—সেই গ্রুপে একের পর এক চমক দেখিয়ে গ্রিকরা সবার উপরে উঠে এসেছে।

এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পাওয়ার খুব কাছাকাছি ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

থেসালোনিকির তুম্বা স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ ফুটবল প্রদর্শন করেছে গ্রিস। ২৩ মিনিটে ফোটিস ইয়োনিদিসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োরগোস মাসুরাস।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। ৫৯ মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের গোলে ব্যবধান কমে ২-১ হয়ে যায়।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ডাচরা। ৬৫ মিনিটে ডেঞ্জেল ডামফ্রিস গোল করলেও ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হয়ে যায়।

তবে গ্রিসকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়। ৮৯ মিনিটে তিজানি রেইনডার্সের গোলে ২-২ সমতা ফেরায় নেদারল্যান্ডস।

এই ড্রয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে গ্রিস। ৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস দ্বিতীয় স্থানে এবং ৪ পয়েন্ট নিয়ে জার্মানি তৃতীয় স্থানে রয়েছে। তিন ম্যাচের সবকটিতে হেরে সার্বিয়া রয়েছে তলানিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। রাজ্যটির সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব—পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্প্রতি বিতর্কিত এবং বহুল আলোচিত অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করে এই বিলটিকে আইনে পরিণত করেছেন।

ওয়াশিংটনের পর ক্যালিফোর্নিয়া দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের এই দুই ধর্মীয় উৎসবকে সরকারি স্বীকৃতি প্রদান করেছে। এর ফলে ক্যালিফোর্নিয়ার সরকারি চাকরিজীবী এবং বিদ্যালয়ের শিক্ষকরা ঈদের ছুটি নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন।

নতুন আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি কলেজগুলো নিজেদের সুবিধামতো আলোচনা করে ঈদের দিন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলে কাজের চাপ এবং পড়াশোনার চিন্তা ভুলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হলো ক্যালিফোর্নিয়ার বিশাল মুসলিম জনগণের জন্য।

চলতি বছরের মার্চ মাসে সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ : ঈদ’ শিরোনামে বিলটি উত্থাপন করেন। বিলটি পাস হওয়ার পর তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সম্প্রদায়গুলোর একটির নিবাস এই ক্যালিফোর্নিয়া। এত দিন কাজের প্রয়োজন বা পড়াশোনার কারণে অনেকেই ঈদ উদযাপন করতে পারতেন না। এই স্বীকৃতির মাধ্যমে আমরা তাদের সংস্কৃতির প্রতি সর্বোচ্চ সম্মান জানালাম।’

‘ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স’-এর চেয়ারম্যান জেসন পাগুইও একই মত প্রকাশ করেছেন। তিনি জানান, সরকারি এই পদক্ষেপ শুধু দুই ঈদের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বকেই তুলে ধরে না, বরং বিভিন্ন সরকারি সংস্থাকে মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার পথও সুগম করেছে।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটন দুই ঈদকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার নজির স্থাপন করেছিল। এবার ক্যালিফোর্নিয়া তাদের পথ অনুসরণ করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ও ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি। আজ মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার।

পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। অন্যান্য সপ্তাহের মতো আজও পবিত্র দুই মসজিদের জুমার খুতবা ও নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে।

মসজিদুল হারামে শায়খ ফয়সাল গাজ্জাবি

মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। তিনি মসজিদুল হারামের অন্যতম ইমাম এবং কিরাআতশাস্ত্রের একজন প্রখ্যাত গবেষক।

শায়খ ফয়সাল গাজ্জাবি ১৩৮৫ হিজরির ২৭ জিলহজ জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৪০৯ হিজরিতে তিনি স্নাতক সম্পন্ন করেন এবং ১৪২৩ হিজরিতে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে একাডেমিক দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৪২৮ হিজরি থেকে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসজিদে নববিতে শায়খ আবদুল্লাহ আল-বুআইজান

অন্যদিকে, আজ মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হওয়ার পাশাপাশি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শায়খ আল-বুআইজান ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে ১৪২২ হিজরিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ইসলামী বিচারব্যবস্থা ও শরিয়াহ রাজনীতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ১৪৩৭ হিজরিতে ইসলামী বিচারব্যবস্থা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন। ১৪৩৪ হিজরির ৪ জিলহজ রাজকীয় আদেশে তাকে মসজিদে নববির নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা, গবেষণা ও বিচারব্যবস্থা—এই তিন ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

কোরআন তিলাওয়াতেও রয়েছে তাঁর বিশেষ পারদর্শিতা। তিনি হাফস ‘আন আসিম রেওয়ায়েতে শাতিবিয়্যাহ তরিকার মাধ্যমে কিরাআতের ইজাজাহ লাভ করেছেন। তাঁর হৃদয়স্পর্শী খুতবা ও সুললিত তিলাওয়াত মুসলিম বিশ্বের বহু মানুষের কাছে সমাদৃত।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জুমার নামাজ প্রতি সপ্তাহেই মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা শোনার ও পবিত্র দুই মসজিদের আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার সুযোগ পান।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরব ও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


সউদী আরব ও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সউদী আরব ও কাতারে অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতির অংশ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, দেশ দুটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় এগুলো মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে অ্যাক্সিওস উল্লেখ করে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সউদী আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং অন্যটি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষায় পাঠানো হয়েছে। এই তথ্যটি দুই মার্কিন কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্র নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু হলে উপসাগরীয় দুই মিত্রের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো সুরক্ষিত রাখার বিষয়ে তাদের আশ্বস্ত করা।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। অ্যাক্সিওস জানাচ্ছে, এ অঞ্চলে আরও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সেনা পাঠানো হচ্ছে।

তবে প্যাট্রিয়ট ব্যবস্থা মোতায়েনের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স অ্যাক্সিওসকে কোনো মন্তব্য করেননি। তথ্যসূত্র: অ্যাক্সিওস, তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%