ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
২০২৬ বিশ্বকাপ ফাইনাল

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প


ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্পের হাত ধরে বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এক বর্ণিল আবহ তৈরি হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

যৌথ আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে এ মহোৎসবের সমাপনী দিনে ট্রাম্পের উপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে এখন দারুণ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, যদি ডোনাল্ড ট্রাম্প আগ্রহ প্রকাশ করেন, তবে ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে সোনালি ট্রফিটি তুলে দেওয়ার মূল দায়িত্বে তাকে দেখা যেতে পারে।

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ হারানোর অভিযোগ দাখিলের আহ্বান

বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এতে কোনো আপত্তি করবে না। ফিফার নিয়মানুযায়ী কেবল বিশ্বকাপজয়ী ফুটবলার এবং রাষ্ট্রপ্রধানদেরই সরাসরি বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। ফলে ট্রাম্প চাইলে এই বিশেষ সুযোগটি অনায়াসেই লুফে নিতে পারেন।

অনেকেই মনে করছেন যে রাষ্ট্রপ্রধানদের ট্রফি তুলে দেওয়া ফুটবল বিশ্বকাপের দীর্ঘদিনের প্রথার পরিপন্থী। তবে ফুটবল ইতিহাস বলছে ভিন্ন কথা। বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল শেষে ট্রফি তুলে দেওয়ার মঞ্চে ফিফা সভাপতির পাশাপাশি আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের উপস্থিতি অত্যন্ত নিয়মিত একটি ঘটনা।

বিগত ২০২২ বিশ্বকাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ২০১৪ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ—সবাই নিজ দেশের মাটিতে হওয়া ফাইনালে ট্রফি হস্তান্তরের মূল ভূমিকায় ছিলেন।

ফলে ডোনাল্ড ট্রাম্প ট্রফি তুলে দিলে তা কোনো শতবর্ষের পুরোনো রীতি ভাঙবে না, বরং বিশ্বকাপের দীর্ঘদিনের চেনা ঐতিহ্যকেই পুনরুজ্জীবিত করবে।

আরও পড়ুন: বিসর্জনে শুধু সনাতনীদেরই প্রতিমা ছোঁয়ার নির্দেশ, অস্পৃশ্যতা ফেরানোর অভিযোগ

ফাইনালের রাজকীয় এই আসরে কেবল ডোনাল্ড ট্রাম্পই নন, ফিফার পক্ষ থেকে যৌথ আয়োজক বাকি দুই দেশ কানাডা ও মেক্সিকোর রাষ্ট্রপ্রধান, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং ফুটবল কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রাম্পই।

ফাইনাল মঞ্চে ট্রাম্পের উপস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কিন্তু ফিফা সূত্রের দাবি, তিনি আগ্রহী হলে বাধা দেওয়ার কোনো কারণ নেই। ঘরের মাঠে বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে বসে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে উৎসাহ দিতেও দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্টকে।

বিশ্বকাপের শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ফাইনালের মঞ্চ নতুন এক মাত্রা পাবেÑএমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন: ইতালি নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ না করতে কড়া সতর্কতা জারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১১ এম


পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হিসেবে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত প্রাচীন জমিদারি স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন এবং ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি পুঠিয়া রাজবাড়ীতে পৌঁছান। সেই সময়ে তিনি রাজবাড়ী প্রাঙ্গণে অবস্থিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এসব স্থাপনার নির্মাণশৈলী, ইতিহাস এবং বর্তমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “পুঠিয়া রাজবাড়ী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এটি আরও উন্নয়ন ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।”

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বহু মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের মুখে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর প্রতি আগ্রহ ও উচ্ছ্বাসের ছাপ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হকসহ রাজবাড়ী রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর আন্তর্জাতিক পর্যায়ে পুঠিয়া রাজবাড়ীর পরিচিতি আরও বাড়াবে। পাশাপাশি ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ ও পর্যটন বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১২ এম


বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালুর আশাবাদে তেলের দাম বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০২ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে যায়, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। লেনদেনের সময় একপর্যায়ে এর দাম ৭৮ দশমিক ২৭ ডলারে নেমে আসে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। ঘোষণার পরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৩ এম


হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়টি মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির শুভ উদ্বোধন করেন গত ১৩ জুন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ আয়োজন করতে যাচ্ছে।

এই উপলক্ষে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় বিমানবাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে। বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সিডবল নিক্ষেপের কার্যক্রম করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ এম


কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারী, যিনি একজন প্রবাসীর স্ত্রী, এবং তার সন্তান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

পুলিশ এবং জিডি সূত্রে জানা গিয়েছে যে, কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামের দুবাই প্রবাসী হেলাল মিয়ার স্ত্রী সায়েরা খানম (৩০) এবং তার শিশু কন্যা রবিবার সকালে নিজের বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর থেকে তাদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পর তাদের না পেয়ে, সায়েরা খানমের শ্বশুর আলফু মিয়া সোমবার থানায় জিডি করেছেন।

এই বিষয়টি নিয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজ প্রবাসীর স্ত্রী এবং শিশু কন্যাকে খুঁজে পেতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%