ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস


পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হিসেবে পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত প্রাচীন জমিদারি স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন এবং ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি পুঠিয়া রাজবাড়ীতে পৌঁছান। সেই সময়ে তিনি রাজবাড়ী প্রাঙ্গণে অবস্থিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এসব স্থাপনার নির্মাণশৈলী, ইতিহাস এবং বর্তমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “পুঠিয়া রাজবাড়ী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এটি আরও উন্নয়ন ও সংরক্ষণ প্রয়োজন। ভবিষ্যতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।”

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে রাজবাড়ী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বহু মানুষ তাকে একনজর দেখতে ভিড় করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের মুখে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর প্রতি আগ্রহ ও উচ্ছ্বাসের ছাপ ছিল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হকসহ রাজবাড়ী রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর আন্তর্জাতিক পর্যায়ে পুঠিয়া রাজবাড়ীর পরিচিতি আরও বাড়াবে। পাশাপাশি ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ ও পর্যটন বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১২ এম


বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের সর্বনিম্ন, ব্যারেল ৮০ ডলার

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালুর আশাবাদে তেলের দাম বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০২ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। একপর্যায়ে এর দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৯ ডলারে নেমে যায়, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। লেনদেনের সময় একপর্যায়ে এর দাম ৭৮ দশমিক ২৭ ডলারে নেমে আসে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং তেল সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে বড় ধরনের পতন দেখা যায়। ঘোষণার পরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৩ এম


হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়টি মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির শুভ উদ্বোধন করেন গত ১৩ জুন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় বিমানবাহিনী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ আয়োজন করতে যাচ্ছে।

এই উপলক্ষে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় বিমানবাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে। বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সিডবল নিক্ষেপের কার্যক্রম করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ এম


কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারী, যিনি একজন প্রবাসীর স্ত্রী, এবং তার সন্তান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

পুলিশ এবং জিডি সূত্রে জানা গিয়েছে যে, কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামের দুবাই প্রবাসী হেলাল মিয়ার স্ত্রী সায়েরা খানম (৩০) এবং তার শিশু কন্যা রবিবার সকালে নিজের বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর থেকে তাদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পর তাদের না পেয়ে, সায়েরা খানমের শ্বশুর আলফু মিয়া সোমবার থানায় জিডি করেছেন।

এই বিষয়টি নিয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজ প্রবাসীর স্ত্রী এবং শিশু কন্যাকে খুঁজে পেতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পের রেকর্ডের পর বারকোলার চমক, ২-০ গোলে এগিয়ে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৫ এম


এমবাপ্পের রেকর্ডের পর বারকোলার চমক, ২-০ গোলে এগিয়ে ফ্রান্স

প্রথমার্ধে ছন্নছাড়া ভাব এবং চরম হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলের পর বদলি হিসেবে মাঠে নামা ব্র্যাডলি বারকোলার চমক দেখিয়ে সেনেগালের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউ জার্সির মাঠে ম্যাচের প্রথমার্ধে চেনা ছন্দের ধারেকাছেও ছিল না ফ্রান্স। এমবাপ্পে বা উসমান দেম্বেলের মতো তারকাদের মেলবন্ধনের অভাবে ফরাসিদের খেলায় ছিল স্পষ্ট ঘাটতি।

প্রথমার্ধে সেনেগালের গোলপোস্টে একটিও শট রাখতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৫ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসনের শট পোস্টে না লাগলে সহজেই পিছিয়ে পড়তে পারত ফ্রান্স।

তবে বিরতি থেকে ফিরে খোলস বদল করে দেয় ফরাসিরা। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৬৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের রক্ষণচেরা অ্যাসিস্ট থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে তিনি ফ্রান্সের হয়ে নিজের ৫৭তম গোলটি সাধন করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে স্পর্শ করেন। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৩-এ নিয়ে গিয়ে মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে যান তিনি।

এর আগে ম্যাচের এক পর্যায়ে বক্সের ভেতর এমবাপ্পেকে সাদিও মানে ট্যাকল করলে পেনাল্টির জন্য জোরালো আবেদন উঠেছিল, তবে ভিএআর যাচাই শেষে রেফারি তা নাকচ করে দেন।

১-০ ব্যবধানে এগিয়ে থাকার পরে ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। তিনি মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় ফরাসি শিবিরে উল্লাসের জোয়ার নিয়ে আসেন। ৮২ মিনিটে তার করা দুর্দান্ত গোলেই ব্যবধান দ্বিগুণ করে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিতের পথে এগিয়ে যায় ফ্রান্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%