প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথমার্ধে ছন্নছাড়া ভাব এবং চরম হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলের পর বদলি হিসেবে মাঠে নামা ব্র্যাডলি বারকোলার চমক দেখিয়ে সেনেগালের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নিউ জার্সির মাঠে ম্যাচের প্রথমার্ধে চেনা ছন্দের ধারেকাছেও ছিল না ফ্রান্স। এমবাপ্পে বা উসমান দেম্বেলের মতো তারকাদের মেলবন্ধনের অভাবে ফরাসিদের খেলায় ছিল স্পষ্ট ঘাটতি।
প্রথমার্ধে সেনেগালের গোলপোস্টে একটিও শট রাখতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৫ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসনের শট পোস্টে না লাগলে সহজেই পিছিয়ে পড়তে পারত ফ্রান্স।
তবে বিরতি থেকে ফিরে খোলস বদল করে দেয় ফরাসিরা। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৬৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসের রক্ষণচেরা অ্যাসিস্ট থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে তিনি ফ্রান্সের হয়ে নিজের ৫৭তম গোলটি সাধন করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে স্পর্শ করেন। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৩-এ নিয়ে গিয়ে মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছে যান তিনি।
এর আগে ম্যাচের এক পর্যায়ে বক্সের ভেতর এমবাপ্পেকে সাদিও মানে ট্যাকল করলে পেনাল্টির জন্য জোরালো আবেদন উঠেছিল, তবে ভিএআর যাচাই শেষে রেফারি তা নাকচ করে দেন।
১-০ ব্যবধানে এগিয়ে থাকার পরে ম্যাচের ৭৯ মিনিটে উসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। তিনি মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় ফরাসি শিবিরে উল্লাসের জোয়ার নিয়ে আসেন। ৮২ মিনিটে তার করা দুর্দান্ত গোলেই ব্যবধান দ্বিগুণ করে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিতের পথে এগিয়ে যায় ফ্রান্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন