০৬:৩৪ পি.এম
ঢাকার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ. কে. খন্দকারে যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনী। এই মহড়া রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে এবং চলবে ৫ নভেম্বর পর্যন্ত, যা যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
এই মহড়ায় দুই দেশের বৈমানিক, বিমান রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ এবং সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা একত্রে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সি-১৩০জে পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, কার্গো পরিবহন ও ব্যবস্থাপনা, বিমান চলাচলের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিমানঘাঁটির নিরাপত্তা এবং চিকিৎসা সহায়তা রয়েছে।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
‘কোপ সাউথ’ মহড়া আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। হাতে-কলমে এই প্রশিক্ষণ সংকটের সময় জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে উভয় বাহিনীর দক্ষতা বাড়াবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন